১৫ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ৩১ ভাদ্র ১৪৩৩
খাবার-দাবার

কোল্ড কফি

image-135-1575659912

কোল্ড  কফি

 

উপকরণ

ঘন দুধ ১/২ কাপ ঠান্ডা, সাদা ভেনিলা আইসক্রিম ১/২ কাপ, কফি পাউডার ১ টেবিল চামচ, চকলেট সিরাপ স্বাদমতো, ওয়েফার একটা, কোকো পাউডার ২ চা চামচ।

প্রণালি

প্রথমে কফি পাউডার এক চা চামচ হালকা গরম পানি দিয়ে মিশিয়ে ঠান্ডা করে নিন। এরপর ব্লেন্ডারে একে একে কফির মিশ্রণ, ঘন দুধ, ভেনিলা আইসক্রিম, কোকো পাউডার, চকলেট সিরাপ দিয়ে ব্লেন্ড করে নিন। পরিবেশন গ্লাসে চকলেট সিরাপ দিয়ে সাজিয়ে  ব্লেন্ড করা কফির মিশ্রণ দিয়ে দিন। উপরে এক স্কুপ ভেনিলা আইসক্রিম, চকলেট সিরাপ ও ওয়েফার দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

Advertisements

Advertisements