২০ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ৪ কার্তিক ১৪৩৩
বিনোদন

নিউইয়র্কে গিয়ে কোন লুকে ধরা দিলেন তমা মির্জা?

IMG_6392

নিউইয়র্কের পথে পথে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী তমা মির্জা। কখনো শহরের ব্যস্ত রাস্তা, কখনো স্ট্রিট ক্যাফে—ভ্রমণের নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে নিচ্ছেন তিনি। এবার অফ-হোয়াইট পোশাক, সাদা ওভারকোট আর কালো চশমায় তোলা তার কিছু ছবি নজর কেড়েছে ভক্তদের।

গত ১০ অক্টোবর নিউইয়র্কে অনুষ্ঠিত হয় ‘ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬’। অনুষ্ঠানে অংশ নিতে ঢালিউডের একঝাঁক তারকার সঙ্গে যুক্তরাষ্ট্রে যান তমা মির্জাও। অনুষ্ঠান শেষ হলেও গত কয়েকদিন ধরে নিউইয়র্কেই অবস্থান করছেন এই অভিনেত্রী। শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর পাশাপাশি সামাজিক মাধ্যমে নিয়মিত ছবি প্রকাশ করছেন তিনি।

সম্প্রতি প্রকাশ করা ছবিগুলোতে তমাকে দেখা গেছে ফরমাল লুকে। হালকা অফ-হোয়াইট টপসের ওপর সাদা ওভারকোট, চোখে কালো চশমা—সব মিলিয়ে তার সাজে ফুটে উঠেছে আভিজাত্য ও গ্ল্যামারের ছাপ। একটি স্ট্রিট ক্যাফের টেবিলে বসেও ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি। কয়েকটি ছবিতে তার অভিব্যক্তি ও স্টাইলেও দেখা গেছে বোল্ড ও আবেদনময়ী ভঙ্গি।

ছবিগুলোর ক্যাপশনে তমা লিখেছেন, ‘ঝরে পড়া সোনালি পাতার মরশুম এবং কিছু অবিস্মরণীয় মুহূর্ত। নিউইয়র্ক সবসময়ই একটা আলাদা অনুভূতি।’

তার নতুন এই লুক প্রকাশ্যে আসতেই মন্তব্যের ঘরে প্রশংসায় মেতেছেন ভক্ত ও অনুরাগীরা। সহকর্মীদেরও অনেকে তার স্টাইলের প্রশংসা করছেন। নিউইয়র্কের শরতের আবহে তমার ফ্যাশনেবল উপস্থিতি তাই সামাজিক মাধ্যমে নতুন করে নজর কেড়েছে।

Advertisements
Advertisements