৮ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩
নারী

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

Untitled-1-6ac77c2991e90

২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেছেন কানাডিয়ান খ্যাতনামা লেখক অ্যান কার্সন।

ঐতিহ্যবাহী ধ্রুপদী ধারার সাথে সাবলীল ও উদ্ভাবনী সংলাপে সমকালীন সাহিত্যে নতুন রূপ সৃষ্টির স্বীকৃতিস্বরূপ তাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করা হয়েছে। অ্যান কার্সন ১৯৫০ সালে কানাডার টরন্টোতে জন্মগ্রহণ করেন। পেশাগত জীবনে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও অনুবাদের পাশাপাশি আজীবন কাব্যচর্চা করে গেছেন।

কার্সনের প্রায় পুরো সাহিত্যকর্মই গড়ে উঠেছে শব্দের প্রতি ভাষাবিদের গভীর অনুরাগ এবং নতুন অর্থের প্রতি কবির তীব্র আকাঙ্ক্ষার মেলবন্ধনে। তিনি নিজেও তার প্রতিটি সৃষ্টির মূল প্রেরণা হিসেবে শব্দের বুৎপত্তিকে চিহ্নিত করেছেন।

Advertisements