৭ অক্টোবর, ২০২৬ | বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩
খাবার-দাবার

স্বাস্থ্যকর ও সতেজ তুলসী–মধুর চা

স্বাস্থ্যকর ও সতেজ তুলসী–মধুর চা

দৈনন্দিন ব্যস্ততার মাঝে এক কাপ চা যেমন প্রশান্তি দেয়, তেমনি স্বাস্থ্যকর উপাদানের সংমিশ্রণে তা হতে পারে স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে তুলসী ও মধুর সংমিশ্রণে তৈরি চা শরীর ও মন উভয়ের জন্যই দারুণ কার্যকর। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায় এই পুষ্টিকর পানীয়।

উপকরণ
১। চা পাতা: ১ চা-চামচ অথবা টি ব্যাগ প্রতি কাপের জন্য ১টা করে

২। তুলসী পাতা: ১০–১২টা

৩। লেবুর রস: স্বাদমতো

৪। মধু: স্বাদমতো

৫। পানি: ৫০০ মিলিলিটার

Advertisements

প্রণালি
ফুটন্ত পানিতে তুলসী পাতা দিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে নিন।

চা পাতা দিয়ে আরও কয়েক মিনিট ফুটিয়ে চুলা থেকে নামিয়ে ছেঁকে নিতে হবে।

স্বাদমতো লেবুর রস ও মধু মিশিয়ে পান করতে হবে।

সঠিক উপায়ে তৈরি এই তুলসী-মধুর চা কেবল স্বাদে অনন্য নয়, বরং এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সহায়ক হতে পারে।

Advertisements