২০ সেপ্টেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ৫ আশ্বিন ১৪৩৩
জীবনযাপন

আজ স্ত্রীর প্রশংসা করার দিন

lovely young indian couple hugging outdoors

সংসার সামলাতে স্ত্রীর অবদান অনেক সময়ই চোখের আড়ালে থেকে যায়। পরিবারের দেখভাল, সন্তানের যত্ন থেকে শুরু করে জীবনসঙ্গীর পাশে থাকা—দৈনন্দিন জীবনের এসব দায়িত্বের স্বীকৃতি দিতেই পালিত হয় ‘ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে’ বা ‘স্ত্রীর প্রশংসা দিবস’।

সেপ্টেম্বর মাসের তৃতীয় রোববার দিবসটি পালিত হয়। প্রচলিত তথ্য অনুযায়ী, ২০০৬ সালের দিকে যুক্তরাষ্ট্রে দিবসটি উদযাপনের শুরু হয়। বর্তমানে বিভিন্ন দেশে স্ত্রীর প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশের উপলক্ষ হিসেবে দিনটি পালন করা হয়।

কর্মব্যস্ত জীবনে অনেক সময় স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিষয়টি গুরুত্ব হারায়। সংসারের নানা ব্যস্ততার কারণে ‘ভালোবাসি’ কিংবা ‘ধন্যবাদ’ বলার মতো ছোট ছোট অভ্যাসও কমে যায়। এমন বাস্তবতায় স্ত্রীকে তার অবদানের জন্য প্রশংসা করার একটি উপলক্ষ হিসেবে দিনটির গুরুত্ব রয়েছে।

এই দিনে স্ত্রীর জন্য দামি উপহার কিংবা বড় আয়োজনের প্রয়োজন নেই। প্রিয় ফুল, হাতে লেখা ছোট্ট চিরকুট কিংবা আন্তরিক কিছু কথা দিয়েই প্রকাশ করা যেতে পারে ভালোবাসা ও কৃতজ্ঞতা।

একজন স্ত্রী একই সঙ্গে জীবনসঙ্গী, বন্ধু ও পরিবারের গুরুত্বপূর্ণ একজন সদস্য। তাই তাঁর প্রতিদিনের শ্রম, যত্ন ও ভালোবাসার স্বীকৃতি সম্পর্ককে আরও সুন্দর করে তুলতে পারে।

ভালোবাসা প্রকাশের জন্য অবশ্য কোনো নির্দিষ্ট দিনের প্রয়োজন নেই। তবে বিশেষ এই দিনে জীবনসঙ্গীকে একটু বেশি সময় দেওয়া, তাঁর কথা শোনা এবং তাঁর অবদানের প্রশংসা করা হতে পারে সুন্দর একটি উদ্যোগ।

Advertisements
Advertisements