২০ সেপ্টেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ৫ আশ্বিন ১৪৩৩
বিনোদন

পুত্র নাকি কন্যাসন্তানের মা হলেন সোহিনী?

পুত্র নাকি কন্যাসন্তানের মা হলেন সোহিনী?

টলিউডের তারকা দম্পতি সোহিনী সরকার ও শোভল গঙ্গোপাধ্যায় দুই থেকে তিন হলেন। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে প্রথমবার মা হন পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী। কলকাতার এক বেসরকারি হাসপাতালে স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ভূমিষ্ঠ হয়েছে সোহিনী–শোভনের সন্তান। পুত্রসন্তান জন্ম দিয়েছেন সোহিনী। মা ও সদ্যোজাত দুজনই ভালো আছে।

ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে সংসারে নতুন অতিথি আসার খবর ভাগ করে তারকা দম্পতি জানিয়েছেন, ‘আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো। সোহিনী ও শোভন।’

উল্লেখ্য ২০২৪ সালে সাতপাকে বাঁধা পড়েন শোভন ও সোহিনী। বিয়ের পর থেকেই তাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। তবে নিজেদের সম্পর্ক কিংবা ব্যক্তিগত মুহূর্ত নিয়ে বরাবরই সংযত থেকেছেন তারা।

গত জুলাইয়ে বিয়ের দ্বিতীয় বার্ষিকীতে দুই থেকে তিন হওয়ার সুখবর দিয়েছেন অভিনেত্রী। সোহিনীর বেবিবাম্প আগলে শোভন, এ রকমই এক আদুরে পোস্টে সুখবর ভাগ করতেই ভালোবাসা ও শুভেচ্ছায় তারকা দম্পতিকে ভরিয়ে দিয়েছিলেন অনুরাগী থেকে শুভাকাঙ্ক্ষীরা।

Advertisements