বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
ছবির গল্প

ছবিতে বিপর্যস্ত নেপালের অবস্থা

ছবিতে বিপর্যস্ত নেপালের অবস্থা

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে তিব্বত সীমান্তবর্তী এলাকার একাধিক গ্রাম কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে। এ ঘটনায় অন্তত ১৬৫ জনের প্রাণহানি হয়েছে এবং নিখোঁজ রয়েছেন প্রায় হাজারো মানুষ, যাদের প্রায় অর্ধেক বিদেশি নাগরিক।

রাসুয়া অঞ্চলের ভোতেকোশি নদীর তীরবর্তী বাড়িঘর, সড়ক ও সেতু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগের পর দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে এবং বিভিন্ন দেশও সহায়তার হাত বাড়িয়েছে।

প্রাথমিক বিশ্লেষণে ভূমিকম্পের বদলে হিমবাহ ধস ও ধ্বংসাবশেষের স্রোত থেকেই এ বিপর্যয়ের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

ছবি: রয়টার্স

নেপাল-চীন সীমান্তের কাছে উপত্যকাগুলোর স্যাটেলাইট চিত্র। ওপরের ছবিটি ২৫ আগস্ট ভয়াবহ বন্যার আগে এবং নিচের ছবিটি ২৬ আগস্ট বন্যার পরের চিত্র দেখাচ্ছে।

ছবি: রয়টার্স

নেপাল-চীন সীমান্তের কাছে ভয়াবহ বন্যার আগে ও পরে তোলা স্যাটেলাইট চিত্রে পরিস্থিতির পরিবর্তন দেখা যাচ্ছে।

ছবি: রয়টার্স

নেপাল-চীন সীমান্তে দুর্যোগের পর পাহাড়ি উপত্যকায় পাথর ও বরফের স্রোত, স্যাটেলাইট চিত্রে দৃশ্যমান।

স্যাটেলাইট চিত্রে আকস্মিক বন্যার আগে ও পরে খাদগা ভাঞ্জিয়াংয়ের দৃশ্য।

ছবি: রয়টার্স

স্যাটেলাইট চিত্রে আকস্মিক বন্যার আগে ও পরে মনোকামনার দৃশ্য।

ছবি: রয়টার্স

স্যাটেলাইট চিত্রে আকস্মিক বন্যার আগে ও পরে তুপচের দৃশ্য।

ছবি: রয়টার্স

স্যাটেলাইট চিত্রে আকস্মিক বন্যার আগে ও পরে সিয়াপ্রু বেসির দৃশ্য।

ছবি: এএফপি

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে আটকে পড়া এক ব্যক্তিকে উদ্ধার করছে সেনাবাহিনী।

ছবি: রয়টার্স

নেপালের নুওয়াকোট জেলার ত্রিশুলিতে আকস্মিক বন্যার পর কাদায় ঢেকে যাওয়া বাড়িঘরের ড্রোনচিত্র।

ছবি: রয়টার্স

ত্রিশুলিতে আকস্মিক বন্যার পর কাদায় ঢেকে যাওয়া ভবনগুলোর ড্রোনচিত্র।

ছবি: এএফপি

ত্রিশুলি বাজারে আকস্মিক বন্যার পর কাদায় ডুবে থাকা একটি বাড়ির ওপর থেকে তোলা চিত্র।

ছবি: এএফপি

ত্রিশুলি বাজারে আকস্মিক বন্যার পর নদীর তীরে কাদামিশ্রিত পানিতে আংশিক ডুবে থাকা বাড়িঘরের ওপর থেকে তোলা চিত্র।

ছবি: এএফপি

ত্রিশুলি বাজারে আকস্মিক বন্যার পর কাদামিশ্রিত পানিতে আংশিক ডুবে থাকা বাড়িঘর দেখছেন স্থানীয় বাসিন্দারা।

ছবি: রয়টার্স

আকস্মিক বন্যার পর ত্রিশুলিতে কাদায় ঢেকে যাওয়া বাড়িঘরের ড্রোনচিত্র।

ছবি: রয়টার্স

ত্রিশুলিতে আকস্মিক বন্যার পর ভারী যন্ত্রে করে নিরাপদ স্থানে নেওয়া হচ্ছে বেঁচে যাওয়া এক ব্যক্তিকে।

Advertisements