৪ অক্টোবর, ২০২৬ | রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩
বিনোদন

স্টান্ট করতে গিয়ে মাথায় গুরুতর আঘাত, স্মৃতি হারিয়েছেন জেসমিন ভাসিন

IMG_3619

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো তারকা জেসমিন ভাসিন একের পর এক শারীরিক জটিলতায় ভুগছেন। এবার ‘খাতরো কে খিলাড়ি ১৫’-এর সেটে স্টান্ট করতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে সাময়িক স্মৃতিশক্তি হারিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কিছুদিন আগে দুবাইয়ে জন্মদিন উদযাপন করতে গিয়ে তীব্র পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন জেসমিন। পরে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর জানান, তিনি ‘টার্মিনাল আইলাইটিস’ নামের অন্ত্রের একটি গুরুতর সংক্রমণে আক্রান্ত হয়েছেন।

সেই অসুস্থতা কাটিয়ে ওঠার আগেই নতুন বিপদের মুখে পড়েন অভিনেত্রী। ‘খাতরো কে খিলাড়ি ১৫’-এর শুটিংয়ে একটি ঝুঁকিপূর্ণ স্টান্ট করতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে চিকিৎসকেরা তাকে টানা ৭২ ঘণ্টা সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন।

জেসমিন জানান, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য তিনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন। স্টান্ট শেষ হওয়ার পর ঠিক কী ঘটেছিল, তার কিছুই মনে করতে পারছিলেন না তিনি। এমনকি ঘটনার বেশ কিছুদিন পরও নিজের জীবনের অনেক পুরোনো স্মৃতি মনে করতে পারছেন না।

অভিনেত্রীর ভাষ্য, এমন অভিজ্ঞতা তার জীবনে ঘটতে পারে, তা তিনি কখনো কল্পনাও করেননি। দুর্ঘটনার আতঙ্ক এখনো তাকে অস্বস্তিতে ফেলে। তবে এই কঠিন সময়েও মানসিকভাবে নিজেকে আগের তুলনায় শক্ত মনে করছেন তিনি।

বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন এই অভিনেত্রী।

Advertisements
Advertisements