৩ অক্টোবর, ২০২৬ | শনিবারবাংলা: ১৮ আশ্বিন ১৪৩৩
স্পটলাইট

ড্রাইভিং টেস্ট পাসের পর সড়কব্যবস্থা নিয়ে যে হতাশার কথা বললেন জাইমা রহমান

Zaima Rahman-4-768×402

বাংলাদেশে গাড়ি চালানোর অনুমতি পেতে সম্প্রতি ড্রাইভিং টেস্ট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। এই অভিজ্ঞতার কথা জানিয়ে দেশের সড়কব্যবস্থা, সড়কশৃঙ্খলা এবং আইন প্রয়োগের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের ভাবনা তুলে ধরেছেন তিনি।

বুধবার (১২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জাইমা রহমান বলেন, গত সপ্তাহে তিনি জীবনের দ্বিতীয় ড্রাইভিং টেস্ট দিয়েছেন। এর আগে ১০ বছরেরও বেশি সময় আগে লন্ডনে প্রথম ড্রাইভিং টেস্ট দিয়েছিলেন। দুটি পরীক্ষাতেই তিনি প্রথমবারে উত্তীর্ণ হয়েছেন বলে জানান।

তবে তার মতে, দুটি পরীক্ষার অভিজ্ঞতার মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। তিনি বলেন, গাড়ি চালানোর বাস্তব পরিস্থিতির জন্য একটি পরীক্ষা তাকে যতটা প্রস্তুত করেছে, অন্যটি ততটা করেনি।

ড্রাইভিং লাইসেন্সের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে গিয়ে শুধু পরীক্ষা বা লাইসেন্সের বিষয়েই তিনি ভাবেননি বলেও জানান জাইমা। বরং দেশের সড়ক ব্যবহারের সামগ্রিক অভিজ্ঞতা এবং সড়ক নিয়ন্ত্রণে থাকা ব্যবস্থাগুলোর সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক নিয়েও তিনি চিন্তা করেছেন।

জাইমা রহমানের ভাষ্য অনুযায়ী, অনেক তরুণ বাংলাদেশির, বিশেষ করে ঢাকার তরুণদের মধ্যে একটি মৌলিক হতাশা রয়েছে। তাদের কাছ থেকে নিয়ম মেনে চলার প্রত্যাশা করা হলেও সংশ্লিষ্ট ব্যবস্থা সব সময় নিরাপদ কিংবা অনুমানযোগ্য বলে মনে হয় না।

তার এই বক্তব্যে মূলত সড়কে আইন মানার পাশাপাশি সড়কব্যবস্থাকে আরও নিরাপদ, কার্যকর ও পূর্বানুমানযোগ্য করার প্রয়োজনীয়তার বিষয়টি উঠে এসেছে।

Advertisements
Advertisements