বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ৯ আগস্ট, ২০২৬
বিনোদন

চার মাসে দুই তাঁতির হাতে বোনা জয়া আহসানের নজরকাড়া জামদানি

1e6c606998bb28ecdd81aa98c2e07a90

এবার বারগেন্ডি রঙের জামদানি শাড়ি পরে কলকাতার এক অনুষ্ঠানে হাজির হলেন জয়া। শাড়িটি তৈরি করতে দুজন তাঁতির মোট চার মাস সময় লেগেছে। এই চার মাসে তাঁরা দিন- রাত কাজ করেছেন শাড়ির নকশা ঠিকমতো ফুটিয়ে তুলতে।

বাংলাদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত জামদানি বয়নশিল্পী মোহাম্মদ জামাল হোসেন জানালেন, জয়া আহসানের পরা শাড়িটির পাড়ের এই নকশাকে বলা হয় ‘কোনা ফুলদিয়া করাত পাড়’ আর জমিনের নকশা হিসেবে আছে ‘মালা সিটার জাল’।

ভারতের ন্যাশনাল হ্যান্ডলুম ডে (৭ আগস্ট) উপলক্ষে ইন্ডিয়ান মিউজিয়াম (কলকাতা) ও কলকাতা টাইমস আয়োজন করে ‘উইভেন স্টোরিজ’ শিরোনামে এক অনুষ্ঠানের। আর সেখানেই বাংলাদেশের ঐহিত্যবাহী এই জামদানি শাড়ি পরে গিয়েছিলেন জয়া। শাড়ির সঙ্গে অনুষঙ্গ হিসেবে জয়া নিয়েছিলেন সোনালি রঙের স্ট্রাকচার্ড হ্যান্ডব্যাগ, যা অনেকটা সাবেকি পানের ডিব্বা ধাঁচের।

Advertisements
Advertisements
অভিনেত্রীকলকাতাজয়া আহসানতাঁতিনারীবাংলাদেশ