বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ৮ আগস্ট, ২০২৬
বিবিধ

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত?

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত?

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় সমন্বয় করা হয়েছে। মূলত বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে সোনার দাম বাড়িয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

দাম সমন্বয়ের কারণে আজ থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। ২১ ক্যারেটের সোনা ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।

Advertisements

এর আগে, গত বৃহস্পতিবার দেশের বাজারে সোনার দাম ভরিতে ১০ হাজার টাকা বৃদ্ধির পর গতকাল প্রতি ভরি সোনার দাম কমে সর্বোচ্চ ৩ হাজার ২২৬ টাকা। এরপর আজ আবার বাড়ানো হলো স্বর্ণের দাম।

সমিতির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলামের সইয়ে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজ দাম বাড়ানোর আগে সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা; ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।

দেশের বাজারে আজ রুপার দামও বেড়েছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম হয়েছে ৪ হাজার ৮৯৯ টাকা। ২১ ক্যারেটের রুপার ভরি এখন ৪ হাজার ৬৬৬ টাকা।

Advertisements
ভরিস্বর্ণের দাম