বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
বিনোদন

১৮ বছরে বিপুল মুনাফা, মুম্বাইয়ের বাণিজ্যিক সম্পত্তি বিক্রি করলেন মাধুরী দীক্ষিত

IMG_3201

বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিত এবার আলোচনায় এসেছেন রিয়েল এস্টেটে বড় অঙ্কের মুনাফা করার কারণে। মুম্বাইয়ের অভিজাত এলাকা আন্ধেরি পশ্চিমে প্রায় ১৮ বছর আগে কেনা একটি বাণিজ্যিক সম্পত্তি কয়েক গুণ বেশি দামে বিক্রি করেছেন তিনি।

চলতি বছরের জুনে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া মাধুরী অভিনীত মা বহেন সমালোচকদের প্রশংসা পেলেও বাণিজ্যিকভাবে প্রত্যাশিত সাফল্য পায়নি। নতুন সিনেমার খবরেও কিছুটা নীরবতা থাকলেও আবাসন খাতে তাঁর সাম্প্রতিক এই বিনিয়োগ আলোচনায় এসেছে।

রিয়েল এস্টেট অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ‘সিআরই ম্যাট্রিক্স’-এর তথ্য অনুযায়ী, ২০০৮ সালে মাধুরী দীক্ষিত মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরিতে ১ হাজার ৫৯৪ দশমিক ২৪ বর্গফুটের একটি অফিস ৫২ লাখ ৫০ হাজার রুপিতে কিনেছিলেন। অফিসটির সঙ্গে তিনটি গাড়ি পার্কিংয়ের সুবিধাও রয়েছে।

সম্প্রতি ‘ফ্রেমস প্রোডাকশন কোম্পানি প্রাইভেট লিমিটেড’-এর কাছে সম্পত্তিটি বিক্রি করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সম্পত্তি হস্তান্তর প্রক্রিয়ায় প্রায় ৩০ লাখ রুপি স্ট্যাম্প ডিউটি পরিশোধ করা হয়েছে।

Advertisements

রিয়েল এস্টেটে মাধুরী দীক্ষিত ও তাঁর স্বামী ডা. শ্রীরাম নেনের বিনিয়োগ নতুন নয়। এর আগে বিভিন্ন সম্পত্তি লিজ দেওয়া এবং যৌথ মালিকানাধীন সম্পত্তি বিক্রি করেও মুনাফা করেছেন এই তারকা দম্পতি।

চলতি বছরের মার্চে মুম্বাইয়ের লোয়ার প্যারেলের ‘ওয়ান লোধা প্যালেস’-এ ৭৩১ বর্গফুটের একটি অফিস পাঁচ বছরের জন্য লিজ নেন মাধুরী। এছাড়া ২০২৫ সালের ডিসেম্বরে জুহু এলাকায় তাঁদের মালিকানাধীন একটি ফ্ল্যাট ৩ কোটি ৯০ লাখ রুপিতে বিক্রি করেছিলেন এই দম্পতি।

Advertisements
অভিনেত্রীবলিউড