বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
স্পটলাইট

একদিন পরই বদলে গেল হিসাব, আবারও কমলো স্বর্ণের দাম

images

দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও কমেছে স্বর্ণের দাম। সোমবার দাম বাড়ানোর পর মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে স্বর্ণের মূল্য হ্রাসের ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।

মঙ্গলবার সকালে বাজুসের চেয়ারম্যানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ মূল্য সমন্বয়ের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের পরিবর্তন এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের ক্ষেত্রেও দাম কমানো হয়েছে। এ ধরনের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে এখন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

Advertisements

এর আগে সোমবার (২৭ জুলাই) বাজুস স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা করা হয়। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

সব মিলিয়ে চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৯৬ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৬ দফায় দাম বৃদ্ধি করা হয়েছে, ৪৯ দফায় দাম কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার স্বর্ণের দাম বাড়ানো হলেও ২৯ বার দাম কমানো হয়েছিল।

Advertisements
দামবাজুসস্বর্ণ