বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
বিনোদন

৬২ বছরের সঙ্গীতজীবনে শিল্পকলায় রুনা লায়লার প্রথম একক অনুষ্ঠান

৬২ বছরের সঙ্গীতজীবনে শিল্পকলায় রুনা লায়লার প্রথম একক অনুষ্ঠান

দীর্ঘ পেশাদার সংগীতজীবনে দেশে-বিদেশের অসংখ্য মর্যাদাপূর্ণ মঞ্চে গান গেয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। কিন্তু ৬২ বছরের সঙ্গীত জীবনে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রথম এককভাবে গান করলেন তিনি।

‎রাজধানীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত একক কনসার্টে বিগত জীবনে গাওয়া একের পর এক জনপ্রিয় গান পরিবেশেন করেন। এ ঐতিহাসিক আয়োজনকে ঘিরে শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় শিল্পকলা একাডেমি পরিণত হয় সংগীতপ্রেমীদের মিলনমেলায়।

‎অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংসস্কৃতি সচিব, কানিজ মওলা, শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ, শিল্পকলার সচিব জাকির হোসেনসহ অন্যান্যরা রুনা লায়লা মঞ্চে উঠতেই পুরো মিলনায়তন দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানায়। করতালি দিয়ে স্বাগত জানায় উপস্থিত দর্শক-স্রোতারা।

‎সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শুরুতেই রুনা লায়লার হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংস্কৃতি মন্ত্রী। এরপর শুরু হয় বহুল প্রতীক্ষিত একক সংগীতানুষ্ঠান।

Advertisements

গুরুতেই মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি পরিবেশন করেন ‘দেশের জন্য যারা দিয়ে গেছো প্রাণ’। এরপর গেয়ে শোনান জনপ্রিয় গান ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’ এবং ‘যখন থামবে কোলাহল/ঘুমে নিঝুম চারপাশ’। প্রায় দেড় ঘণ্টার পরিবেশনায় তিনি তার দীর্ঘ সংগীত জীবনের বিভিন্ন সময়ের কালজয়ী গান পরিবেশন করেন। একের পর এক পরিচিত সুরে দর্শকের করতালি ও সম্মিলিত কণ্ঠে মিলনায়তন হয়ে ওঠে আবেগঘন। গান পর্বটির সঞ্চালনা করেন অভিনেয়শিল্পী আফজাল হোসেন। তিনি প্রশ্নের মাধ্যমে রুনা লায়লার শিল্পী জীবনের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা উঠিয়ে আনেন।

প্রায় দেড় ঘণ্টার পরিবেশনায় তিনি আধুনিক গান, চলচ্চিত্রের গান ও দেশাত্মবোধক সংগীত মিলিয়ে প্রায় ১০টি গান পরিবেশন করেন। প্রতিটি গানের পরই করতালিতে মুখর হয়ে ওঠে মিলনায়তন। কোথাও দর্শকের সম্মিলিত কণ্ঠ, কোথাও আবার আবেগঘন নীরবতা- দুই মিলিয়ে তৈরি হয় এক স্মরণীয় সংগীতসন্ধ্যা।

অনুভূতি প্রকাশ করে রুনা লায়লা বলেন, ‘আমাদের সংগীতের দীর্ঘ পথচলা, গান আর স্মৃতিগুলো নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। ৬২ বছরের পেশাদার সংগীতজীবনে শিল্পকলা একাডেমিতে দুই-তিনবার গান গেয়েছি, তবে একক কনসার্ট এবারই প্রথম। দর্শকদের এই ভালোবাসা আমাকে গভীরভাবে আপ্লুত করেছে।’

অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের অনেকেই বলেন, এটি শুধু একটি কনসার্ট ছিল না; বরং বাংলা গানের এক জীবন্ত ইতিহাসকে কাছ থেকে দেখার বিরল সুযোগ। ছয় দশকেরও বেশি সময় ধরে সংগীতে রুনা লায়লার অবদানের প্রতি শ্রোতাদের শ্রদ্ধা ও ভালোবাসা যেন প্রতিটি করতালিতে প্রতিফলিত হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কনসার্টের টিকিট বিক্রির পুরো অর্থ বন্যাদুর্গত মানুষের সহায়তায় ব্যয় করা হবে। এ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়া হবে।

Advertisements
৬২ বছরকিংবদন্তিসঙ্গীতজীবন