বিবিধ
দর্শনার্থী দেখলেই গা’লিগালা’জ! পাঁচ তোতাপাখিকে সরাতে বাধ্য হলো পার্ক কর্তৃপক্ষ

ইংল্যান্ডের লিংকনশায়ার ওয়াইল্ডলাইফ পার্কে আনা পাঁচটি আফ্রিকান গ্রে তোতাপাখি অল্পদিনেই সবার নজর কাড়ে। তবে মিষ্টি কথা বা মজার ডাকের জন্য নয়- দর্শনার্থীদের দেখলেই তারা অশালীন গালিগালাজ শুরু করত!
আরও মজার বিষয় হলো, একটি তোতাপাখি গালি দিলে অন্য চারটি যেন হাসতে শুরু করত। এতে তারা একে অন্যকে আরও উৎসাহ দিত, আর প্রতিদিনই যেন বসত এক অভিনব “গালি প্রতিযোগিতা”। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, পার্ক কর্তৃপক্ষ বাধ্য হয়ে পাঁচটি তোতাপাখিকেই সাময়িকভাবে প্রদর্শনী থেকে সরিয়ে নেয়।
বিশেষজ্ঞদের মতে, আফ্রিকান গ্রে তোতাপাখি মানুষের কথা অনুকরণে অসাধারণ দক্ষ। আশপাশে তারা যে শব্দ বা বাক্য বেশি শোনে- ভালো হোক বা খারাপ- তা খুব দ্রুত শিখে নেয় এবং সুযোগ পেলেই বারবার বলতে থাকে। তাই তাদের আচরণ অনেকটাই নির্ভর করে তারা কী ধরনের পরিবেশে বড় হচ্ছে এবং কী শুনছে তার ওপর।
Advertisements



