বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২২ জুলাই, ২০২৬
বিনোদন

রোলস-রয়েসে চড়ে ইয়ামালের চুল কাটতে এলেন ‘তারকা নাপিত’

IMG_2732

বিশ্বকাপ জিতে দেশে ফেরার পর রাজধানী মাদ্রিদে লাখো সমর্থকের অভ্যর্থনা পেয়েছে স্পেন। দলটির উদ্‌যাপনের ছবি-ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। খেলোয়াড়দের পাশাপাশি আলোচনায় উঠে এসেছেন যুক্তরাষ্ট্রের ডালাসের পেশাদার নাপিত ব্রায়ান গার্দাদো।

ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, রোলস-রয়েস চালিয়ে স্পেন দলের হোটেলের সামনে এসে থামেন গার্দাদো। গাড়ি থেকে নেমে কালো ব্যাগ হাতে হোটেলে ঢুকে লামিনে ইয়ামালের চুল ছেঁটে দেন। কাজ শেষে ইয়ামালের স্বাক্ষর করা একটি জার্সিও উপহার হিসেবে পান তিনি।

২২ বছর বয়সী ব্রায়ান গার্দাদো মূলত সেলিব্রিটিদের চুল ও দাড়ির পরিচর্যার কাজ করেন। এবারের বিশ্বকাপজুড়েই স্পেন জাতীয় দলের খেলোয়াড়দের গ্রুমিংয়ের দায়িত্বে ছিলেন তিনি। সেই দায়িত্ব পালনের অংশ হিসেবেই ১৩ জুলাই দলের হোটেলে যান।

১৬ জুলাই নিজের ইনস্টাগ্রামে ভিডিওটি প্রকাশ করে গার্দাদো ক্যাপশনে লেখেন, ‘নাপিত হিসেবে আমার কর্মজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চুল কাটা।’ এরপরই ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়।

Advertisements

সেমিফাইনালের আগে নতুন লুকে দেখা যায় লামিনে ইয়ামালকে। ম্যাচের আগে ফুটবলারদের চুল কাটা নতুন কিছু না হলেও, রোলস-রয়েসে করে নাপিতের হোটেলে পৌঁছানোর ঘটনাই ভক্তদের নজর কাড়ে।

নতুন এই লুকেই ১৫ জুলাই ডালাসে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামেন ইয়ামাল। দুর্দান্ত পারফরম্যান্সে স্পেন ২-০ গোলের জয়ে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে, আর পুরো ম্যাচজুড়েই উজ্জ্বল ছিলেন তরুণ এই তারকা।

Advertisements
ইয়ামালবিশ্বকাপস্পেন