বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
বিনোদন

‘পেড্ডি’ বিতর্কের মাঝেই নতুন সিনেমায় জাহ্নবী কাপুর

285-1781596001

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর অভিনয়, ফ্যাশন ও ব্যক্তিগত জীবন—সবকিছু নিয়েই নিয়মিত আলোচনায় থাকেন। সম্প্রতি তেলেগু সিনেমা পেড্ডি’-তে তার অভিনীত ‘আচিয়াম্মা’ চরিত্রের উপস্থাপন ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। সেই বিতর্কের মধ্যেই নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আবারও খবরের শিরোনামে এসেছেন তিনি।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পাগলাইট’-খ্যাত পরিচালক উমেশ বিস্তের নতুন একটি ছবিতে অভিনয় করবেন জাহ্নবী কাপুর। ছবিটির নাম এখনো চূড়ান্ত হয়নি। এটি প্রযোজনা করবে বালাজি মোশন পিকচার্স এবং অস্কারজয়ী প্রযোজক গুনীত মঙ্গার সিখ্যা এন্টারটেইনমেন্ট। আগামী অক্টোবর বা নভেম্বর মাসে ছবিটির শুটিং শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে। তবে গল্প, ঘরানা কিংবা অন্যান্য অভিনয়শিল্পীদের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো পরিচালক উমেশ বিস্তের সঙ্গে কাজ করবেন জাহ্নবী। একই সময়ে উমেশ বিস্ত পাগলাইট ২’ নিয়েও কাজ করছেন। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত প্রশংসিত সিনেমাটির সিক্যুয়েলে সানিয়া মালহোত্রার ফেরার সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে।

এদিকে নতুন সিনেমার খবরের পাশাপাশি এখনো আলোচনায় রয়েছে পেড্ডি’ বিতর্ক। সিনেমাটিতে জাহ্নবীর চরিত্র ‘আচিয়াম্মা’-কে যেভাবে ক্যামেরায় উপস্থাপন করা হয়েছে, তা নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। সমালোচকদের অভিযোগ, অতিরিক্ত ক্লোজআপ, নির্দিষ্ট ক্যামেরা অ্যাঙ্গেল এবং কিছু রোমান্টিক দৃশ্যের কারণে চরিত্রটির ব্যক্তিত্বের চেয়ে তার শারীরিক উপস্থিতিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

Advertisements

তবে এ নিয়ে ভিন্ন মতও রয়েছে। অনেকের মতে, পরিচালকের সৃজনশীল সিদ্ধান্তের দায় কোনো অভিনেতা বা অভিনেত্রীর ওপর চাপানো ঠিক নয়। জাহ্নবী কাপুরও এ বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

অন্যদিকে ভারতীয় গণমাধ্যমে এ বিতর্ক নিয়ে মত দিয়েছেন জয়া বচ্চন, কারিনা কাপুর খান, নিত্যা মেনন, জগপতি বাবু ও ডিম্পল হায়াথির মতো তারকারা। তাদের বক্তব্যে মূলধারার সিনেমায় নারীদের আরও শক্তিশালী, স্বতন্ত্র ও অর্থবহ চরিত্রে উপস্থাপনের প্রয়োজনীয়তার কথা উঠে এসেছে।

সমালোচনার মুখে পেড্ডি’-র পরিচালক বুচি বাবু সানা সামাজিক মাধ্যমে ক্ষমা প্রকাশ করেন। একই সঙ্গে বিতর্কের জন্ম দেওয়া দৃশ্যগুলো সিনেমা থেকে সরিয়ে নেওয়ার ঘোষণাও দেন।

Advertisements
জাহ্নবীনতুনপেড্ডিবলিউডসিনেমা