বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
বিবিধ

আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

IMG_2399


আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

প্রধানমন্ত্রী বলেন, গাছ লাগানোর পাশাপাশি প্রতিটি চারার নিয়মিত পরিচর্যা নিশ্চিত করাও জরুরি। একটি শিশুকে যেমন যত্নে বড় করে তুলতে হয়, তেমনি একটি চারাকেও যত্ন নিতে হবে। কারণ, আজ যে গাছ লাগানো হচ্ছে, ভবিষ্যতে সেই গাছই দেশের মানুষের জন্য ছায়া, অক্সিজেন ও পরিবেশগত নানা উপকার বয়ে আনবে।

তিনি জানান, আগামী পাঁচ বছরে দেশের বিভিন্ন এলাকায় ২৫ কোটি বৃক্ষ রোপণের পরিকল্পনা নিয়েছে সরকার। তবে এ উদ্যোগ সফল করতে সরকারি প্রচেষ্টার পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

Advertisements

পরিবেশ সংরক্ষণে নাগরিক দায়িত্বের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মালিক জনগণ। তাই নিজের ঘরের মতো দেশকেও পরিচ্ছন্ন রাখতে হবে। তিনি বলেন, যত্রতত্র প্লাস্টিক ও আবর্জনা ফেলার কারণে খাল-বিল ও জলাধার ভরাট হচ্ছে, বাড়ছে জলাবদ্ধতা এবং পরিবেশের ক্ষতি হচ্ছে।

তিনি আরও বলেন, বিদেশের পরিচ্ছন্ন শহরের প্রশংসা করলেও সেসব শহর পরিষ্কার রাখে সেখানকার নাগরিকরাই। বাংলাদেশকে পরিচ্ছন্ন রাখতে হলে প্রতিটি মানুষকে দায়িত্বশীল হতে হবে।

ব্যক্তিগত অভ্যাসের উদাহরণ তুলে প্রধানমন্ত্রী জানান, ব্যবহৃত টিস্যু বা ছোটখাটো বর্জ্য তিনি সঙ্গে সঙ্গে রাস্তায় ফেলেন না; ডাস্টবিনে ফেলার সুযোগ না পাওয়া পর্যন্ত নিজের কাছেই রেখে দেন। সবার মধ্যে এমন অভ্যাস গড়ে উঠলে দেশকে পরিচ্ছন্ন রাখা আরও সহজ হবে বলে তিনি মন্তব্য করেন।

Advertisements
গাছতারেক রহমানপ্রধানমন্ত্রী