বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ১২ জুলাই, ২০২৬
বিবিধ

বাংলাদেশের ১ কোটির বেশি ভিডিও মুছে ফেলেছে টিকটক

GettyImages-1227952189-ef89e5ba81984b63a33c84ce2bf6de78

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি–মার্চ) বাংলাদেশ থেকে আপলোড করা ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও সরিয়ে দিয়েছে টিকটক। প্ল্যাটফর্মটির সর্বশেষ কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট অনুযায়ী, এসব ভিডিও কমিউনিটি নীতিমালা লঙ্ঘনের কারণে অপসারণ করা হয়েছে।

প্রতিবেদন বলছে, সরিয়ে দেওয়া ভিডিওগুলোর প্রায় ৯৯ দশমিক ৪ শতাংশ ব্যবহারকারীদের অভিযোগ আসার আগেই স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হয়। এছাড়া অপসারিত ভিডিওর মধ্যে ১৭ কোটিরও বেশি ভিডিও পরে পুনরায় পর্যালোচনা করা হলেও মাত্র ৮৮ হাজার ৭০৯টি ভিডিও পুনর্বহাল করা হয়েছে।

টিকটক আরও জানিয়েছে, একই সময়ে বাংলাদেশ থেকে ৮৮ হাজার ৭০৯টি ভুয়া অ্যাকাউন্ট এবং ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের ২ কোটি ৫৭ লাখের বেশি অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে।

সরিয়ে দেওয়া ভিডিওগুলোর মধ্যে ১৮ দশমিক ৬ শতাংশ সংবেদনশীল বা আপত্তিকর বিষয়বস্তু ছিল, যা টিকটকের নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। এছাড়া ১২ দশমিক ৬ শতাংশ ভিডিও নিরাপত্তা ও সামাজিক আচরণবিষয়ক নীতিমালা ভঙ্গ করায় অপসারণ করা হয়েছে।

Advertisements

প্রতিবেদনটি বলছে, প্ল্যাটফর্মকে নিরাপদ ও বিশ্বাসযোগ্য রাখতে নিয়মিতভাবে নীতিমালা প্রয়োগ এবং প্রযুক্তিনির্ভর নজরদারি আরও জোরদার করছে টিকটক।

Advertisements
টিকটকবাংলাদেশভিডিও