বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ১১ জুলাই, ২০২৬
জীবনযাপন

চুল পড়ার কারণ হতে পারে যেসব খাবার

IMG_2322

চুল পড়া কমাতে শুধু শ্যাম্পু বা হেয়ার সিরাম নয়, খাদ্যাভ্যাসও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষজ্ঞদের মতে, কিছু খাবার অতিরিক্ত খেলে শরীরে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি, হরমোনের ভারসাম্যহীনতা ও প্রদাহের কারণে চুল পড়ার ঝুঁকি বাড়তে পারে।

চুলের যত্নে বাইরে থেকে নানা ধরনের পণ্য ব্যবহার করলেও সঠিক পুষ্টির অভাবে চুলের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিটি চুলের বৃদ্ধির জন্য প্রোটিন, আয়রন, জিঙ্ক, ভিটামিন ও স্বাস্থ্যকর চর্বি প্রয়োজন। এসব পুষ্টির ঘাটতি হলে চুল দুর্বল হয়ে ঝরে পড়তে পারে।

সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন আট ধরনের খাবারের কথা তুলে ধরা হয়েছে, যেগুলো অতিরিক্ত খেলে চুলের ক্ষতি হতে পারে। এর মধ্যে রয়েছে অতিরিক্ত মিষ্টি ও চিনিযুক্ত খাবার, ডিপ-ফ্রাইড ফাস্ট ফুড, অত্যধিক প্রক্রিয়াজাত খাবার, পারদসমৃদ্ধ বড় সামুদ্রিক মাছ, অতিরিক্ত ভিটামিন এ, অ্যালকোহল, খুব কম প্রোটিনযুক্ত ডায়েট এবং রিফাইনড কার্বোহাইড্রেট।

প্রতিবেদন অনুযায়ী, অতিরিক্ত চিনি রক্তে গ্লুকোজ ও ইনসুলিনের মাত্রা বাড়িয়ে হরমোনে প্রভাব ফেলে, যা চুল পাতলা হওয়ার ঝুঁকি বাড়াতে পারে। অন্যদিকে, ফাস্ট ফুড ও প্রক্রিয়াজাত খাবারে প্রয়োজনীয় পুষ্টি কম থাকায় দীর্ঘমেয়াদে চুলের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে।

Advertisements

এ ছাড়া বড় সামুদ্রিক মাছের অতিরিক্ত পারদ, দীর্ঘদিন অতিরিক্ত ভিটামিন এ গ্রহণ, অ্যালকোহলের কারণে পানিশূন্যতা ও পুষ্টি শোষণে বাধা, কম প্রোটিনযুক্ত খাদ্যাভ্যাস এবং রিফাইনড কার্বোহাইড্রেটও চুল পড়ার ঝুঁকি বাড়াতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে বিশেষজ্ঞদের পরামর্শ, এসব খাবার মাঝেমধ্যে খাওয়ায় সমস্যা নেই। কিন্তু এগুলো যেন প্রতিদিনের খাদ্যতালিকার প্রধান অংশ না হয়। সুষম ও পুষ্টিকর খাদ্যাভ্যাসই চুলকে সুস্থ, মজবুত ও উজ্জ্বল রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Advertisements
চুল পড়ানারীস্বাস্থ্য