বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
বিনোদন

‘নিজেদের শক্তিকে গঠনমূলক কাজে লাগাও’—তরুণদের উদ্দেশে কঙ্গনা

468845287-18385344220098047-5685851025526742458-n-1752409337

দাপুটে অভিনয়ের পাশাপাশি স্পষ্টভাষী মন্তব্যের জন্যও বরাবরই আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এবার পুণের সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে আধুনিক তরুণ প্রজন্মের জীবনযাপন, সম্পর্কের ধরন এবং ডিজিটাল সংস্কৃতি নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে তরুণদের উদ্দেশ্যে দিয়েছেন গঠনমূলক জীবন গড়ার বার্তা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কঙ্গনা আধুনিক ডেটিং সংস্কৃতি ও উদ্দেশ্যহীন জীবনযাত্রার কড়া সমালোচনা করেন। তিনি লেখেন, ‘হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ডেটিং অ্যাপ, বেঞ্চিং, ঘোস্টিং, ডাবল বা ট্রিপল ডিজিট বডি কাউন্ট, ক্র্যাম্বিং, সিয়িং, টেস্টিং, ফিল্টার, স্টোরিজ, মাদক, ক্লাব, পার্টি—এসবের পরও তরুণদের আনন্দ পরিপূর্ণ হয় না। এমন মোহ-মায়া, আবেগ আর উদ্দেশ্যহীন জীবনযাপন শেষ পর্যন্ত মানুষের জীবনকে ওলোটপালট করে দেয়।’

ডিজিটাল দুনিয়ার প্রভাব সম্পর্কে সতর্ক করে কঙ্গনা বলেন, আবেগ থাকা প্রয়োজন, তবে সেটি যেন নিজের ক্যারিয়ার, লক্ষ্য এবং জীবনের সাফল্য অর্জনের জন্য কাজে লাগে। তরুণদের উদ্দেশে তিনি লেখেন, নিজেদের শক্তি ও চিন্তাশক্তিকে গঠনমূলক কাজে ব্যবহার করো। মুক্তমনা হও, কিন্তু জীবনযাপনে সংযমী ও মূল্যবোধসম্পন্ন থাকো। তাহলে জেল, একঘেয়েমি, নেতিবাচকতা, অবসাদসহ নানা সমস্যার হাত থেকে নিজেকে দূরে রাখতে পারবে।’

বর্তমান সময়ে সন্তানদের মূল্যবোধ গঠনে সামাজিক পরিবেশের পরিবর্তনের দিকেও গুরুত্ব দেন এই অভিনেত্রী। তার মতে, এখন শুধু একটি পরিবারের পরিবেশ বা মা-বাবাকে দেখে সন্তানের মূল্যবোধ বিচার করা ঠিক নয়। বরং দেখা উচিত, কারা তাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করছে, তারা কাদের সঙ্গে সময় কাটাচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তাদের জীবনে কী ধরনের প্রভাব ফেলছে।

Advertisements

পোস্টের শেষ অংশে সন্তানদের ভুলের জন্য পরিবারকে দায়ী করার প্রবণতারও সমালোচনা করেন কঙ্গনা। তিনি বলেন, বাবা-মাকে সব সময় দোষারোপ করা যায় না। কারণ এখন মানুষ সমান্তরালভাবে একাধিক ধরনের জীবনযাপনে অভ্যস্ত। অনেকেই খুব সচেতনভাবে সমাজের সামনে নিজেদের একটি কাঙ্ক্ষিত ভাবমূর্তি তুলে ধরে। তাদের কাছে নিজের অনুভূতির চেয়ে সমাজ তাদের কীভাবে দেখছে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই সন্তানদের কুকর্মের জন্য সব সময় পরিবারকে দায়ী করা উচিত নয়।’

Advertisements
অভিনেত্রীকঙ্গনাতরুণবলিউড