বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
বিনোদন

‘ওসিডি’র পর আবারও চমক, কী নিয়ে ফিরছেন জয়া আহসান?

IMG_2221

চলতি বছরের ফেব্রুয়ারিতে কলকাতায় মুক্তি পেয়েছিল জয়া আহসান অভিনীত সিনেমা ‘ওসিডি’। সেই ধারাবাহিকতায় এবার বছরের দ্বিতীয় সিনেমা ‘আজও অর্ধাঙ্গিণী’ নিয়ে দর্শকের সামনে আসছেন জনপ্রিয় এই অভিনেত্রী। সিনেমাটি মুক্তি পাচ্ছে শুক্রবার (১০ জুলাই)।

‘আজও অর্ধাঙ্গিণী’ ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘অর্ধাঙ্গিণী’ সিনেমার সিক্যুয়েল। প্রথম কিস্তির মতো এবারও সিনেমাটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলী।

সিনেমাটির প্রচারণা নিয়ে বর্তমানে কলকাতায় ব্যস্ত সময় পার করছেন জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে তাঁকে সহশিল্পী চুর্ণী গাঙ্গুলীর সঙ্গে প্রচারে অংশ নিতে দেখা গেছে।

নির্মাতার ভাষ্য অনুযায়ী, সম্পর্কের জটিলতা, অতীত ও বর্তমানের টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘আজও অর্ধাঙ্গিণী’। এতে মানুষের জীবনের না-বলা অনুভূতি ও সম্পর্কের অমীমাংসিত অধ্যায় তুলে ধরা হয়েছে।

Advertisements

সিনেমাটিতে জয়া আহসান ও চুর্ণী গাঙ্গুলীর পাশাপাশি অভিনয় করেছেন কৌশিক সেন, অম্বরীশ ভট্টাচার্যসহ আরও অনেকে।

এদিকে, চলতি বছর ঢাকা ও কলকাতায় জয়া আহসান অভিনীত আরও কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

Advertisements
অর্ধাঙ্গিনীজয়া আহসান