বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
বিবিধ

রাঙামাটিতে পাহাড়ধসে বন্ধ চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়ক

IMG_2211

টানা ভারী বর্ষণে রাঙামাটির কাপ্তাই উপজেলায় পাহাড়ধসের ঘটনায় চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার রাতে উপজেলার রাইখালী ইউনিয়নের মতিপাড়া এলাকায় পাহাড়ের বড় একটি অংশ সড়কের ওপর ধসে পড়লে বৃহস্পতিবার সকাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য পাইসুইখই মারমা জানান, অতিবৃষ্টির কারণে রাতের কোনো এক সময় পাহাড়ধসের ঘটনা ঘটে। সকালে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে প্রশাসনকে জানালে সড়কটি দ্রুত সচল করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়।

বাঙ্গালহালিয়া সিএনজি চালক সমিতির সাধারণ সম্পাদক লিটন দাস বলেন, পাহাড়ধসের কারণে সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে ছোট ও হালকা কিছু যানবাহন বিকল্প ডংনালা সড়ক ব্যবহার করে চলাচল করছে।

এর আগে কয়েক দিনের টানা বর্ষণে রাঙামাটি-চট্টগ্রাম সড়কসহ জেলার বিভিন্ন এলাকাতেও পাহাড়ধসের ঘটনা ঘটে। পরে সংশ্লিষ্ট সংস্থাগুলোর যৌথ উদ্যোগে ধসে পড়া মাটি ও গাছ সরিয়ে সেসব সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

Advertisements
Advertisements
পাহাড়পাহাড়ধ্বসরাঙামাটি