বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
বিবিধ

প্লাস্টিক ব্যানে বিশ্বে প্রথম, প্লাস্টিক দূষণে এখন নবম বাংলাদেশ

Plastic,Waste,In,Lake.,Ocean,Pollution,,Marine,Debris.,Marine,Litter.

সমুদ্রে প্লাস্টিক দূষণের ক্ষেত্রে ২০২৫ সালে বিশ্বে নবম অবস্থানে রয়েছে বাংলাদেশ। অথচ ২০০২ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে পলিথিন নিষিদ্ধ করে পরিবেশ সুরক্ষায় নজির গড়েছিল দেশটি।

তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে প্রতিবছর প্রায় ২৫ হাজার টন প্লাস্টিক বর্জ্য নদীপথে বঙ্গোপসাগরে গিয়ে পড়ে। এর মধ্যে পদ্মা নদী দিয়ে প্রায় ৭ হাজার টন, কর্ণফুলী দিয়ে প্রায় ৩ হাজার টন এবং রূপসা নদী দিয়ে প্রায় ১ হাজার ৪০০ টন প্লাস্টিক বর্জ্য সমুদ্রে পৌঁছায়। ভারত ও বাংলাদেশের গঙ্গা-পদ্মা-মেঘনা অববাহিকাও এ দূষণের অন্যতম প্রধান উৎস।

গবেষকদের মতে, শুধু সমুদ্র পরিষ্কার করলেই সমস্যার সমাধান হবে না। নদীতীরবর্তী জনবসতিপূর্ণ এলাকায় প্লাস্টিক বর্জ্য পানিতে ফেলা বন্ধে কার্যকর উদ্যোগ এবং বর্জ্য ব্যবস্থাপনা জোরদার করাই দীর্ঘমেয়াদে প্লাস্টিক দূষণ কমানোর সবচেয়ে কার্যকর উপায়।

Advertisements
দূষণপ্লাস্টিক