বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
বিবিধ

ঢাকায় যানজট কমাতে ‘কনজেশন চার্জ’ চালুর পরিকল্পনা

IMG_2199

রাজধানী ঢাকার যানজট কমাতে নতুন উদ্যোগ হিসেবে ‘কনজেশন চার্জ’ বা যানজট শুল্ক চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, যেসব করিডোরে মেট্রোরেল, বিআরটি ও আধুনিক বাসসেবা থাকবে, সেসব এলাকায় প্রবেশকারী ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও ট্রাকের ওপর ডিজিটাল পদ্ধতিতে নির্দিষ্ট শুল্ক আরোপ করা হবে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) জানিয়েছে, রাজধানী ও আশপাশের এলাকার যানজট কমাতে ২০ বছর মেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এমআরটি-১ থেকে এমআরটি-৬ পর্যন্ত মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নের পর বিশ্বের বিভিন্ন দেশের আদলে নির্দিষ্ট করিডোরে যানজট শুল্ক কার্যকর করা হবে। তবে কোন করিডোরে কত টাকা শুল্ক নির্ধারণ হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে, যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ড. হাদিউজ্জামান বলেছেন, মানুষের জন্য আগে নির্ভরযোগ্য ও কার্যকর গণপরিবহন নিশ্চিত করতে হবে। বিকল্প ব্যবস্থা শক্তিশালী না করে ব্যক্তিগত গাড়ির ওপর অতিরিক্ত ব্যয় চাপিয়ে দিলে জনভোগান্তি বাড়তে পারে। তিনি ট্রাকের ওপর যানজট শুল্ক আরোপের প্রস্তাবেরও সমালোচনা করেন।

ডিটিসিএর আশা, প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো ও অর্থায়নের চ্যালেঞ্জ মোকাবিলা করা গেলে এই ব্যবস্থা রাজধানীর যানজট নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।

Advertisements
Advertisements
ব্যক্তিগত গাড়িযানজট