বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
স্বাস্থ্য

সব সরকারি হাসপাতালে ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা

সব সরকারি হাসপাতালে ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা

ডেঙ্গু রোগ নির্ণয়ে এনএসআই পরীক্ষা সরকারি হাসপাতালে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রোববার (৫ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ শনাক্তে এনএস১ পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ নির্দেশনা বাস্তবায়নের জন্য দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে প্রজ্ঞাপন পাঠানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলা এবং রোগীদের দ্রুত শনাক্ত করে চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisements
Advertisements
ডেঙ্গুস্বাস্থ্যস্বাস্থ্য মন্ত্রণালয়