বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ৬ জুলাই, ২০২৬
স্পটলাইট

ডিসেম্বরেই নতুন বই হাতে পাবে শিক্ষার্থীরা, জানালেন শিক্ষামন্ত্রী

4724b3c7dccd091b13cbdbb43f2f4acd-6a4b5c2f5f4b4

ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পরপরই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দিতে চায় সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।

সোমবার (৬ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন বছরের শুরুতেই যাতে শিক্ষার্থীরা নতুন বই পায়, সে লক্ষ্যেই কাজ চলছে। এ বিষয়ে নভেম্বরের মধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন।

তিনি জানান, বই ছাপানোর ক্ষেত্রে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে। বর্তমানে টেন্ডার প্রক্রিয়া চলমান এবং আগস্টের শুরুতেই কার্যাদেশ দেওয়া হবে, যাতে দ্রুত বই মুদ্রণের কাজ শুরু করা যায়।

Advertisements

এহছানুল হক মিলন আরও জানান, জাতীয় শিক্ষাক্রমে কিছু পরিমার্জন আনা হচ্ছে। এর অংশ হিসেবে এবার বিভিন্ন শ্রেণিতে নতুন করে চারটি পাঠ্যবই যুক্ত করা হবে।

Advertisements
পাঠ্যবইশিক্ষামন্ত্রীশিক্ষার্থীসরকার