বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ৪ জুলাই, ২০২৬
বিবিধ

নোয়াখালীতে বাসচাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর

IMG_2015

নোয়াখালীর সোনাইমুড়ীতে সড়ক পার হওয়ার সময় বাসচাপায় হাসনা জান্নাত (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের ঢাকা পোল এলাকায় চাটখিল-সোনাইমুড়ী-রামগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসনা জান্নাত চাটখিল পৌরসভার সুন্দলপুর গ্রামের মো. হাসানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মা রেহানা বেগমের সঙ্গে নানার বাড়িতে যাচ্ছিল হাসনা। পথে ঢাকা পোল এলাকায় অটোরিকশা থেকে নেমে তারা সড়ক পার হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় মায়ের হাত ছেড়ে হঠাৎ দৌড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করলে রামগঞ্জ থেকে ঢাকাগামী হিমালয় পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisements

সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান জানান, দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। চালককে আটকের চেষ্টা চলছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisements
মৃত্যুশিশু