আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ২,২১৬ টাকা

আন্তর্জাতিক বাজারে খাঁটি (পিওর) স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারেও স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
এছাড়া ২১ ক্যারেট হলমার্ক স্বর্ণের দাম প্রতি গ্রাম ১৮ হাজার ৩৫৫ টাকা, যা প্রতি ভরিতে ২ লাখ ১৪ হাজার ৮৯৩ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম ১৫ হাজার ৭৬৫ টাকা, ফলে প্রতি ভরির মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার ৮৮৫ টাকা। অন্যদিকে, সনাতন পদ্ধতির স্বর্ণালংকারের দাম প্রতি গ্রাম ১২ হাজার ৮৮০ টাকা এবং প্রতি ভরির মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৭৬ টাকা।



