বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
বিনোদন

বিশ্বকাপের শুভেচ্ছা পোস্টেই চমক, ভাইরাল ছবিতে রাজনৈতিক মহলে আলোচনা

ezgif-3bcb71fb86b6d89a

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় দেশের অসংখ্য ফুটবলপ্রেমীর মতো মেতেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাও। ব্রাজিলের প্রতি নিজের সমর্থন জানিয়ে সোমবার (২৯ জুন) রাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন।

পোস্টটি প্রকাশের পরপরই ব্যাপক সাড়া ফেলে এবং অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ব্রাজিল দলের প্রতি শুভকামনা জানিয়ে দেওয়া ওই পোস্টে ভক্ত-সমর্থকদের অসংখ্য মন্তব্য ও প্রতিক্রিয়া দেখা যায়।

স্যোশাল মিডিয়ায় জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচকে সামনে রেখে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, ‘অল দ্য বেস্ট টিম ব্রাজিল’। 

তবে শুভকামনার সেই পোস্টের চেয়ে বেশি আলোচনায় এসেছে পোস্টে ব্যবহৃত একটি ছবি নিয়ে।

Advertisements

ছবিটিতে দেখা যায়, রুমিন ফারহানার সঙ্গে ব্রাজিলের জার্সি হাতে দাঁড়িয়ে আছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস এম ফয়সল। 

ছবি প্রকাশের পরপরই তা দ্রুত ভাইরাল হয়। এবং শুরু হয় ব্যাপক আলোচনা।

নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলেছেন, ছবিটি কবে তোলা হয়েছে এবং কীভাবে দুই ভিন্ন রাজনৈতিক দলের দুই সংসদ সদস্য একসঙ্গে ব্রাজিলের জার্সি হাতে ছবি তুললেন। আবার অনেকে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি বলে মন্তব্য করছেন।

এদিকে এস এম ফয়সলের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনি এ ধরনের কোনো ছবি তোলার বিষয়ে অবগত নন। ফলে ছবিটির সত্যতা নিয়ে আরও কৌতূহল তৈরি হয়েছে। 

তবে ছবিটি এআই দিয়ে তৈরি কিনা এমন দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক যাচাই সামনে আসেনি। একইভাবে ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষ থেকেও এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

একটি সাধারণ বিশ্বকাপ শুভেচ্ছা পোস্ট শেষ পর্যন্ত রাজনৈতিক অঙ্গন ও স্যোশাল মিডিয়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে। ছবিটি বাস্তব নাকি প্রযুক্তির সহায়তায় তৈরি—এ প্রশ্নের উত্তর জানতে এখন সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছেন অনেকেই।

Advertisements
জার্সিব্রাজিলরুমিন