বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ২৭ জুন, ২০২৬
বিনোদন

নির্যাতন থেকে উঠে আসা আর নিজের সব অজানা গল্প এবার বইয়ে বলবেন ক্লো চেরি

images (1)

এইচবিওর জনপ্রিয় সিরিজ ‘ইউফোরিয়া’–এ অভিনয় করে আলোচনায় আসা অভিনেত্রী ক্লো চেরি এবার নিজের জীবনের অজানা গল্প তুলে ধরতে আসছেন বই নিয়ে। ‘সামহোয়্যার ডার্ক অ্যান্ড হট’ নামে তার প্রথম আত্মজীবনী প্রকাশিত হবে ২০২৭ সালের ২৩ ফেব্রুয়ারি।

২৮৮ পৃষ্ঠার এই বইয়ে নিজের জীবনের নানা কঠিন ও বিতর্কিত অধ্যায় নিয়ে খোলামেলা কথা বলবেন ক্লো। বিশেষ করে প্রাপ্তবয়স্কদের বিনোদন জগতে কাজ করার অভিজ্ঞতা থেকে শুরু করে হলিউডে নিজের অবস্থান তৈরি করার সংগ্রামের গল্প উঠে আসবে বইটিতে।

প্রকাশনা সংস্থার তথ্য অনুযায়ী, বইটিতে ক্লোর শৈশব, ব্যক্তিগত লড়াই, প্রাপ্তবয়স্কদের চলচ্চিত্র জগতে কাজের অভিজ্ঞতা এবং পরে মূলধারার টেলিভিশন দুনিয়ায় বড় সুযোগ পাওয়ার পুরো যাত্রাপথ ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে।

Image ref 156238996. Copyright Shutterstock No reproduction without permission. See www.shutterstock.com/license for more information.

মাত্র ১৮ বছর বয়সে পেনসিলভানিয়ায় মানসিকভাবে নির্যাতনমূলক পারিবারিক পরিবেশ ছেড়ে বেরিয়ে আসার কঠিন সিদ্ধান্ত নেন তিনি। সেই পরিস্থিতি থেকেই জীবিকার প্রয়োজনে নাম লেখান প্রাপ্তবয়স্কদের চলচ্চিত্র জগতে।

তবে তার জীবনের মোড় ঘুরে যায় যখন নির্মাতা স্যাম লেভিনসন তাকে ‘ইউফোরিয়া’–এর দ্বিতীয় মৌসুমে ‘ফে’ চরিত্রে অভিনয়ের সুযোগ দেন। ওই চরিত্রই তাকে এনে দেয় আন্তর্জাতিক পরিচিতি।

বইটির আনুষ্ঠানিক সারসংক্ষেপে বলা হয়েছে, ক্লোর জীবনগাথা এমন এক নারীর গল্প, যিনি প্রান্তিক অবস্থান থেকে উঠে এসে মূলধারার বিনোদন জগতে নিজের জায়গা তৈরি করেছেন। একই সঙ্গে তিনি সেই প্রচলিত ধারণাকেও চ্যালেঞ্জ করেছেন, যেখানে মনে করা হয় প্রাপ্তবয়স্কদের চলচ্চিত্র জগত থেকে মূলধারার বিনোদন দুনিয়ায় সফলভাবে জায়গা করে নেওয়া প্রায় অসম্ভব।

অভিনেত্রীক্লো চেরিহলিউড