বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ১৫ জুলাই, ২০২৬
বিনোদন

সংগীতজীবনের ৬০ বছর মেলবোর্নে উদযাপন করবেন রুনা লায়লা

Runa-laila

উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা সংগীতজীবনের ৬০ বছর পূর্ণ করেছেন। তার দীর্ঘ ও বর্ণাঢ্য সংগীতযাত্রা উদ্‌যাপন করতে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে আয়োজন করা হয়েছে বিশেষ কনসার্টের। এই আয়োজনে তার সঙ্গে একই মঞ্চে গান করবেন বাংলাদেশি কণ্ঠশিল্পী ইমন চৌধুরী এবং ব্যান্ড বেঙ্গল সিম্ফনি।

আগামী ৮ আগস্ট মেলবোর্নের মেলবোর্ন রিসাইটাল সেন্টার–এ অনুষ্ঠিত হবে এই কনসার্ট। এর নাম রাখা হয়েছে ‘রুনা লায়লা অ্যান্ড বেঙ্গল সিম্ফনি লিগ্যাসি ট্যুর’।

ভিডিও বার্তায় কনসার্টে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রুনা লায়লা। জানা গেছে, প্রায় এক দশক পর অস্ট্রেলিয়ার দর্শকদের সামনে গান পরিবেশন করতে যাচ্ছেন তিনি। আর মেলবোর্নে এটিই হতে যাচ্ছে তার প্রথম পরিবেশনা।

এদিকে আগামী ১ আগস্ট অস্ট্রেলিয়ার সিডনি শহরের নরওয়েস্ট কনভেনশন সেন্টার–এ ‘বাংলাদেশ নাইট’ শিরোনামে আরও একটি কনসার্ট অনুষ্ঠিত হবে।

Advertisements

এই আয়োজনে রুনা লায়লা ও বেঙ্গল সিম্ফনির পাশাপাশি গান পরিবেশন করবেন পিন্টু ঘোষ।

আগামী ২৯ জুলাই সাতজন যন্ত্রশিল্পীকে সঙ্গে নিয়ে সিডনির উদ্দেশে রওনা হওয়ার কথা জানিয়েছেন রুনা লায়লা।

Advertisements
কনসার্টরুনা লায়লাসংগীত