একাই বিশ্বভ্রমণ করতে চান? সলো নারী ট্রাভেলারদের জন্য সেরা ১০ দেশ

বিশ্বের বিভিন্ন গন্তব্যে এখন নারীরা একা ভ্রমণ করছেন। একা ঘুরে বেড়ানো স্বাদের ভিন্নতা নিতে অনেক নারীই এখন ব্যাগ কাঁধে বেরিয়ে পড়ছে বিশ্বভ্রমণে। সম্প্রতি ট্যুর বুকিং প্ল্যাটফর্ম গুরুওয়াক সলো ট্রাভেলারদের জন্য উপযুক্ত শহরগুলোর একটি নতুন তালিকা প্রকাশ করেছে।
গুরুওয়াক গত ১২ মাসে তাদের প্ল্যাটফর্মে করা সব বুকিংয়ের তথ্য ব্যবহার করেছে তালিকা করার ক্ষেত্রে। তালিকার শীর্ষে রয়েছে কানাডার বৃহত্তম শহর টরন্টো। গুরুওয়াকের মাধ্যমে টরন্টোতে বুক করা ওয়াকিং ট্যুরের ৫০ দশমিক ৫ শতাংশ ছিল সলো ট্রাভেলারদের। বিশ্বের অন্যতম বৈচিত্র্যময় এই শহরে রয়েছে ইউনেসকো স্বীকৃত ডিস্টিলারি ডিস্ট্রিক্ট, উত্তর আমেরিকার বৃহত্তম জাদুঘরগুলোর একটি আর্ট গ্যালারি অব অন্টারিও, অসংখ্য সৈকত আর দ্বীপ।
দ্বিতীয় স্থানে অবস্থান করছে এল সালভাদরের সান্তা আনা। যদিও এখানে বুক করা ট্যুরের ৫০ শতাংশ ছিল সলো ট্রাভেলারদের। দেশটির দ্বিতীয় বৃহত্তম এই শহর মনোমুগ্ধকর নিও-গথিক ক্যাথেড্রালে ভরপুর। তবে এর কাছাকাছি আছে এল তাজুমাল মায়া ধ্বংসাবশেষ ও কোয়াতেপেকে হ্রদ।
তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিলের সাও পাওলো। এ শহর ভ্রমণের জন্য বুকিং করেছিল ৪৯ দশমিক ৫ শতাংশ সলো ট্রাভেলার।
চতুর্থ স্থানে রয়েছে তাইওয়ানের তাইপেই এবং পঞ্চম স্থানে মালয়েশিয়ার কুয়ালালামপুর।
সলো ট্রাভেলারদের জন্য বিশ্বের সেরা ১০টি শহর
১. টরন্টো, কানাডা
২. সান্তা আনা, এল সালভাদর
৩. সাও পাওলো, ব্রাজিল
৪. তাইপেই, তাইওয়ান
৫. কুয়ালালামপুর, মালয়েশিয়া
৬. লা পাজ, বলিভিয়া
৭. হংকং
৮. স্কপিয়ে, উত্তর মেসিডোনিয়া
৯. সিঙ্গাপুর
১০. বেলগ্রেড, সার্বিয়া



