বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
এডিটরস পিক

বিশ্বকাপে প্রথমবার ব্যতিক্রম, আল্লাহর নাম থাকায় মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা

81e6d32cf5aeaab7bd818a5a3e12081d-6a3161bc3703c

ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত মাত্র দুটি দেশের জাতীয় পতাকায় আল্লাহর নাম লেখা রয়েছে। এর একটি সৌদি আরব, অন্যটি ইরাক। সৌদি আরবের পতাকায় লেখা রয়েছে কালেমা তাইয়্যিবা, আর ইরাকের পতাকায় রয়েছে ‘আল্লাহু আকবার’। যদিও ইরাক এখনও মাঠে নামেনি, তবে সৌদি আরব ইতোমধ্যে তাদের প্রথম ম্যাচ খেলেছে।

ফিফা বিশ্বকাপ–এ নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ে–এর বিপক্ষে ১-১ গোলে ড্র করে সৌদি আরব। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে ম্যাচ শুরুর আগের একটি বিশেষ দৃশ্য।

নিয়ম অনুযায়ী, প্রতিটি ম্যাচের আগে জাতীয় সঙ্গীত বাজানোর সময় দুই দলের পতাকা মাঠে প্রদর্শন করা হয় এবং সাধারণত তা মাটির কাছাকাছি নামানো হয়। কিন্তু সৌদি আরবের ম্যাচে দেখা যায় ভিন্ন চিত্র। সৌদি আরবের পতাকা অন্যসব ম্যাচের মতো নিচে নামানো হয়নি।

শুধু তাই নয়, যাতে এক দেশের পতাকা ওপরে রাখা আর অন্য দেশের পতাকা নিচে নামানোর কারণে কোনো বিতর্ক তৈরি না হয়, সে কারণে উরুগুয়ের পতাকাও একইভাবে ওপরে রাখা হয়।

Advertisements

এর কারণ সৌদি আরবের জাতীয় পতাকার বিশেষ ধর্মীয় গুরুত্ব। দেশটির পতাকায় কালেমা তাইয়্যিবা লেখা থাকায় সৌদি আরবের নিয়ম অনুযায়ী এই পতাকা কখনো মাটিতে নামানো বা মাটির সংস্পর্শে আনা যায় না।

এই ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে ফিফা ম্যাচের আনুষ্ঠানিকতায় বিশেষ ব্যতিক্রম করে। সৌদি আরবের অনুরোধে পতাকা নিচে নামানো হয়নি এবং সেটি উঁচু অবস্থাতেই রাখা হয়।

ফিফার এই সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বিভিন্ন সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের প্রতি সম্মান দেখানোর একটি ইতিবাচক উদাহরণ তৈরি করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

Advertisements
ফুটবলবিশ্বকাপসৌদি আরব