বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ১৯ জুলাই, ২০২৬
নারী

ভারতের প্রতিরক্ষা বাহিনীতে প্রথম নারী এনডিএ ক্যাডেটদের কমিশন

nda-first-batch-women-cadets-commissioned-indian-armed-forces-2026 (1)

ভারতের জাতীয় প্রতিরক্ষা একাডেমি (এনডিএ) থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রথম ব্যাচের নারী ক্যাডেটরা আনুষ্ঠানিকভাবে দেশটির সশস্ত্র বাহিনীর কর্মকর্তা হিসেবে কমিশন পেয়েছেন। এ ঘটনাকে ভারতের সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

মোট ১৭ জন নারী ক্যাডেট ২০২২ সালের আগস্টে এনডিএর ১৪৮তম কোর্সে যোগ দেন। দীর্ঘ ও কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে তারা নিজ নিজ বাহিনীতে কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণের যোগ্যতা অর্জন করেন।

রোববার দেরাদুনে অবস্থিত ভারতীয় সামরিক একাডেমিতে (আইএমএ) ১৫৮তম রেগুলার কোর্সের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক  দ্রৌপদী মুর্মু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নতুন কমিশনপ্রাপ্ত ১৭ জন নারী কর্মকর্তার মধ্যে ৯ জন ভারতীয় সেনাবাহিনীতে, ৫ জন বিমান বাহিনীতে এবং ৩ জন নৌবাহিনীতে যোগ দিয়েছেন।

Advertisements

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, নারী ক্যাডেটদের কমিশন লাভ ভারতীয় সামরিক একাডেমির ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। তিনি বলেন, এটি শুধু ভারতের প্রতিরক্ষা বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক নয়, বরং নারী নেতৃত্বাধীন উন্নয়নের পথে দেশের অগ্রযাত্রারও অনুপ্রেরণামূলক উদাহরণ।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও অনেক নারী ক্যাডেট এনডিএ ও সামরিক একাডেমিতে যোগ দিয়ে দেশের সেবায় নিজেদের নিয়োজিত করবেন।

Advertisements
এনডিএক্যাডেটনারীবাহিনীসামরিক