বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২২ জুলাই, ২০২৬
বিনোদন

রোমিও-জুলিয়েটের ট্র্যাজেডিতে শো চুরি করল এক বিড়াল

c3729fc6-2316-40e5-b8fc-437d245610ff

মঞ্চে শেক্সপিয়রের ট্র্যাজেডি, শেষ দৃশ্যে ‘অতিথি’ বিড়াল

তুরস্কের ইজমির শহরে উইলিয়াম শেক্সপিয়রের কালজয়ী ট্র্যাজেডি ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’-এর শেষ দৃশ্য এক অপ্রত্যাশিত ঘটনায় মুহূর্তেই বদলে গেল নাটকীয়তা থেকে হাস্যরসে।

বর্নোভা ওপেন-এয়ার থিয়েটারে ইম্পেরিয়াল রাশিয়ান ব্যালে কোম্পানির পরিবেশনার সময় ঘটনাটি ঘটে। নাটকের শেষ দৃশ্যে মঞ্চে বিষপানে ‘মৃত’ অবস্থায় শুয়ে ছিলেন রোমিও, পাশে শোকে ভেঙে পড়া জুলিয়েট। পুরো দর্শকসারি তখন গভীর নীরবতায় নিমগ্ন।

ঠিক সেই মুহূর্তে হঠাৎ মঞ্চে ঢুকে পড়ে একটি কমলা রঙের বিড়াল। ধীরেসুস্থে হেঁটে গিয়ে সেটি শুয়ে থাকা রোমিওর মাথার পাশে বসে পড়ে এবং কৌতূহলী ভঙ্গিতে তার চুলে নড়াচড়া ও খুনসুটি শুরু করে। এমনকি চুল কামড়ানোর চেষ্টাও করে বিড়ালটি।

Advertisements

ঘটনার মধ্যেও অভিনয়শিল্পীরা পেশাদারিত্ব বজায় রাখেন। রোমিও চরিত্রে থাকা শিল্পী ‘মৃত’ অবস্থায় স্থির থাকেন, আর জুলিয়েট চরিত্রের শিল্পীও নিজের অভিনয় অব্যাহত রাখেন।

ফলে ট্র্যাজেডির সবচেয়ে বেদনাদায়ক মুহূর্তটি এক অনাকাঙ্ক্ষিত হাস্যরসের দৃশ্যে রূপ নেয়। পরে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।

নেটিজেনরা বিড়ালের নির্ভার আচরণ উপভোগ করার পাশাপাশি শিল্পীদের পেশাদারিত্বেরও প্রশংসা করেছেন। অনেকেই মজা করে মন্তব্য করেন, নাটকের আসল তারকা হয়ে উঠেছে সেই কমলা রঙের বিড়াল।

Advertisements
তুরস্কবিড়ালরোমিও-জুলিয়েটশেক্সপিয়র