বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ১৫ জুলাই, ২০২৬
বিনোদন

শো জয়ের পর কেন ধ র্ষণ-হ ত্যার হুমকি পেলেন উরফি?

uorfi_javed

মডেল, অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর উরফি জাভেদ প্রায়ই নানা কারণে আলোচনায় থাকেন। তবে এবার তিনি সামনে এনেছেন এক উদ্বেগজনক অভিজ্ঞতার কথা।

উরফির অভিযোগ, রিয়েলিটি শো ‘দ্য ট্রেইটর্স’-এর প্রথম মৌসুমে বিজয়ী হওয়ার পর থেকে তিনি সামাজিক মাধ্যমে ব্যাপক ট্রোলিং, কটূক্তি এবং ধর্ষণ-হত্যার হুমকির মুখে পড়েছেন।

সম্প্রতি এক রিল ভিডিওর মাধ্যমে বিষয়টি তুলে ধরেন উরফি। সেখানে তিনি জানান, শো জয়ের পর কিছু ব্যক্তি তার ব্যক্তিগত ফোন নম্বর সংগ্রহ করে ফোনে গালাগাল করেছেন। এমনকি ব্যক্তিগত নম্বরেও তিনি ধর্ষণ ও হত্যার হুমকি পেয়েছেন বলে দাবি করেন।

পোস্টে উরফি লেখেন, এসব ঘটনা শুধু তার ক্ষেত্রেই নয়, সামাজিক মাধ্যমে সক্রিয় অনেক নারীকেই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তার মতে, অনলাইনে নারীদের বিরুদ্ধে গালাগাল ও হুমকি যেন এক ধরনের স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে।

Advertisements

উল্লেখ্য, ২০২৫ সালে ওটিটি প্ল্যাটফর্মে প্রচার শুরু হয় আন্তর্জাতিক জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য ট্রেইটর্স’-এর ভারতীয় সংস্করণ। শোটির সঞ্চালক ছিলেন করণ জোহর। প্রথম মৌসুমে উরফি জাভেদ ও নিকিতা লুথার যৌথভাবে বিজয়ী হন এবং পুরস্কার হিসেবে পাওয়া অর্থ ভাগ করে নেন।

তবে শো জয়ের পর থেকেই উরফিকে ঘিরে সামাজিক মাধ্যমে নানা নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। সেই অভিজ্ঞতার কিছু অংশই তিনি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। এদিকে প্রথম মৌসুমের সফলতার পর ইতোমধ্যে দ্বিতীয় মৌসুমের ঘোষণা দেওয়া হয়েছে, যেখানে সঞ্চালকের ভূমিকায় আবারও দেখা যাবে করণ জোহরকে।

Advertisements
উরফিধর্ষণহত্যাহুমকি