৪ অক্টোবর, ২০২৬ | রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩
বিবিধ

একটি বিড়াল কীভাবে থামালো মেট্রোরেলের গতি?

WhatsApp Image 2026-06-13 at 4.49.58 PM

রাজধানীর মেট্রোরেলের হাই-ভোল্টেজ ট্র্যাকে একটি বিড়াল প্রবেশ করায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। শনিবার (১৩ জুন) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পর বিভিন্ন স্টেশনে যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায়। দীর্ঘ সময় সেবা বন্ধ থাকায় অনেকে বিকল্প যানবাহনের দিকে ঝুঁকেন। এ সময় নতুন যাত্রীদের স্টেশনে প্রবেশ সীমিত করা হয় এবং আগে থেকে টিকিট কেটে অপেক্ষমাণ যাত্রীদের টিকিটের মূল্য ফেরত দেওয়া শুরু হয়।

সাধারণত প্রযুক্তিগত ত্রুটি বা সিগন্যাল সমস্যার কারণে মেট্রোরেলের সেবা বিঘ্নিত হওয়ার ঘটনা দেখা গেলেও, একটি প্রাণীর উপস্থিতির কারণে পুরো নেটওয়ার্কের কার্যক্রম স্থগিত হওয়া বেশ ব্যতিক্রমী ঘটনা হিসেবে সামনে এসেছে। তবে ঠিক কোন স্থানে বা কোন স্টেশনের কাছে বিড়ালটি ট্র্যাকে প্রবেশ করেছে, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

মেট্রোরেল পরিচালনাকারী সংস্থার এক কর্মকর্তা জানান, উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক লাইনে কোনো প্রাণী প্রবেশ করলে তা নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তাই যাত্রী ও অবকাঠামোর নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, লাইনটি পুরোপুরি নিরাপদ ঘোষণা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঝুঁকি দূর হওয়ার সঙ্গে সঙ্গেই মেট্রোরেল সেবা পুনরায় চালু করা হবে।

তবে সাময়িক এই বিঘ্ন কাটিয়ে বর্তমানে মেট্রোরেল চলাচল আবার স্বাভাবিক হয়েছে। নিরাপত্তা ঝুঁকি দূর হওয়ার পর কর্তৃপক্ষ ট্রেন চলাচল পুনরায় চালু করে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব রুটে সেবা অব্যাহত রয়েছে।

Advertisements

Advertisements