বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ১৫ জুলাই, ২০২৬
স্পটলাইট

বিভ্রাটে ফেসবুক ও মেসেঞ্জার, পোস্ট দেখছেন না ব্যবহারকারীরা

0503_facebook

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও বার্তা আদান-প্রদানের মাধ্যম মেসেঞ্জারে হঠাৎ করেই বিভ্রাট দেখা দিয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে বাংলাদেশের বহু ব্যবহারকারী প্ল্যাটফর্ম দুটিতে নানা ধরনের সমস্যার মুখে পড়েছেন।

ব্যবহারকারীদের অভিযোগ, ফেসবুকে স্বাভাবিকভাবে প্রবেশ করা যাচ্ছে না। অনেকের ক্ষেত্রে নতুন কোনো পোস্ট দেখা যাচ্ছে না, আবার কেউ কেউ পোস্ট করতে গিয়েও সমস্যায় পড়ছেন। একই সময়ে মেসেঞ্জারেও অস্বাভাবিকতা দেখা দিয়েছে। অনেক ব্যবহারকারী স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্ট থেকে বের হয়ে যাওয়ার সমস্যায় পড়েছেন।

সন্ধ্যার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম দুটি ব্যবহার করতে গিয়ে দেশের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা একই ধরনের সমস্যার কথা জানাতে শুরু করেন। এতে হঠাৎ করেই ব্যাপক ভোগান্তিতে পড়েন অনেকে।

Advertisements

তবে কী কারণে এই বিভ্রাট তৈরি হয়েছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে মেটা কর্তৃপক্ষও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।

হঠাৎ এই প্রযুক্তিগত সমস্যার কারণে বাংলাদেশসহ বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই ধারণা করছেন, এটি সার্ভারজনিত কোনো সাময়িক ত্রুটির ফল হতে পারে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগবে, তা এখনো জানা যায়নি।

Advertisements
ফেসবুকমেটামেসেঞ্জার