বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
বিবিধ

২৪ ঘণ্টায় আবারও ধস, স্বর্ণের দামে বড় চমক!

4db2468d6f51b92d568cffb649f61617c1e8177e573db229

দেশের বাজারে স্বর্ণের দাম কমার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ৪ হাজার ৪৩২ টাকা। এর ফলে গত দুই দিনে ভরিপ্রতি স্বর্ণের দাম মোট ১১ হাজার ২৩ টাকা কমেছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সংস্থাটি বলেছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের ভরি ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকায় বিক্রি হবে। এর আগে বুধবার বাজুস ভরিপ্রতি স্বর্ণের দাম ৬ হাজার ৫৯১ টাকা কমিয়েছিল। তখন ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৭৩ বার সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৭ বার দাম বাড়ানো হয়েছে, আর ৩৬ বার কমানো হয়েছে। এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি রুপার দাম ৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৪১ টাকা। নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের রুপার ভরি ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ২ হাজার ৯৭৪ টাকায় বিক্রি হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর সিলভারের দাম হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় রুপার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এ দরও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

২১ ক্যারেট২২ ক্যারেটদাম কমার ধারাবাহিকতাস্বর্ণ