বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ৬ জুন, ২০২৬
বিনোদন

দুই থেকে তিন হতে চলেছেন সোহিনী-শোভন

sohini

বিয়ের দুই বছর পূর্ণ হওয়ার আগেই সুখবর পেলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার ও সংগীতশিল্পী শোভন গাঙ্গুলি। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মা হতে চলেছেন সোহিনী। ফলে শিগগিরই দুই সদস্যের পরিবারে যুক্ত হতে যাচ্ছে নতুন একজন।

২০২৪ সালের জুলাই মাসে বিয়ে করেছিলেন সোহিনী ও শোভন। আগামী মাসে তাদের দাম্পত্য জীবনের দুই বছর পূর্ণ হওয়ার কথা। এরই মধ্যে অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর টলিউড অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

সম্প্রতি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সিনেমার প্রিমিয়ার ও ইন্ডাস্ট্রির আয়োজনগুলোতে খুব একটা দেখা যাচ্ছে না সোহিনীকে। এমনকি নিজের অভিনীত সিনেমা ‘ফেরা’র প্রিমিয়ারেও উপস্থিত ছিলেন না তিনি। এরপর থেকেই তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন জোরালো হতে শুরু করে।

যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি সোহিনী বা শোভন। তবে তাদের ঘনিষ্ঠ সূত্রের দাবি, তারকা দম্পতির পরিবারে শিগগিরই নতুন সদস্য আসতে চলেছে।

জানা গেছে, চলচ্চিত্র ও বিনোদন অঙ্গনের অনেক ঘনিষ্ঠজন বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও সোহিনী ও শোভনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এ নিয়ে প্রকাশ্যে কথা বলতে চাইছেন না কেউ।

সূত্রের আরও দাবি, নতুন অতিথির আগমনের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না। চলতি বছরের মধ্যেই মা-বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করতে পারেন এই তারকা দম্পতি। তবে আপাতত ব্যক্তিগত এই সুখবরকে আলোচনার কেন্দ্রবিন্দুতে আনতে নারাজ তারা।

উল্লেখ্য, ২০২৩ সালের শেষ দিকে অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে অভিনেতা রণজয় বিষ্ণুর বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। অন্যদিকে একই সময়ে গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে অভিনেত্রী স্বস্তিকা দত্তর সম্পর্কের ইতি ঘটে। এরপর সোহিনী ও শোভনের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ২০২৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দুই তারকা।

অন্তঃসত্ত্বামাশোভনসোহিনী