বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
খাবার-দাবার

সহজেই ঘরে বানান ইলেক্ট্রোলাইট ড্রিংকস

WhatsApp Image 2026-06-04 at 8.54.14 PM

শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, রক্তচাপ স্থিতিশীল রাখা, মস্তিষ্কের কার্যক্ষমতা ঠিক রাখা- সবকিছুই অনেকাংশে নির্ভর করে শরীরের পানির ভারসাম্যের ওপর। পর্যাপ্ত পানি পান করলে শরীর দ্রুত সতেজ হয়, তবে সেই পানিতে যদি ইলেক্ট্রোলাইট থাকে, তাহলে এটি আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।

বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের ইলেক্ট্রোলাইট ড্রিংকস পাওয়া যায়। তবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বাংলাদেশে বহুল বিক্রি হওয়া কিছু ইলেক্ট্রোলাইট পানীয়র মধ্যে একাধিকেরই অনুমোদন নেই বলে জানা গেছে। এ কারণে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেওয়া হয়েছে।

তবে বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিক উপাদান ব্যবহার করে ঘরেই নিরাপদ ইলেক্ট্রোলাইট পানীয় তৈরি করা সম্ভব।
ইলেক্ট্রোলাইট কী?

ইলেক্ট্রোলাইট হলো শরীরের প্রয়োজনীয় খনিজ উপাদান- যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম- যা পানিতে দ্রবীভূত হয়ে শরীরের বিভিন্ন জৈবিক প্রক্রিয়া পরিচালনায় সাহায্য করে।

Advertisements

এই খনিজগুলো শরীরের পানির ভারসাম্য বজায় রাখা, কোষে পুষ্টি পরিবহন, বর্জ্য অপসারণ এবং স্নায়ু ও পেশির কার্যক্রম সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ইলেক্ট্রোলাইট কেন গুরুত্বপূর্ণ?

  • শরীরের পানির ভারসাম্য রক্ষা করে
  • এটি শরীরের তরল ও পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।
  • স্নায়ু ও মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়
  • সোডিয়াম, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম স্নায়ু সংকেত প্রেরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা মনোযোগ ও চিন্তাশক্তি বজায় রাখতে সাহায্য করে।
  • শারীরিক কর্মক্ষমতা বৃদ্ধি করে
  • ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের সময় ঘামের মাধ্যমে হারানো খনিজ দ্রুত পূরণ করে।
  • হিট স্ট্রোকের ঝুঁকি কমায়
  • গরম আবহাওয়ায় শরীরকে ঠান্ডা ও হাইড্রেটেড রাখতে সহায়তা করে।
  • ডায়রিয়া ও বমির সময় উপকারী
  • শরীরে দ্রুত পানিশূন্যতা পূরণে চিকিৎসকেরাও ইলেক্ট্রোলাইট গ্রহণের পরামর্শ দিয়ে থাকেন।

বাড়িতে যেভাবে ইলেক্ট্রোলাইট পানি তৈরি করবেন-

একটি বড় গ্লাসে এক চা-চামচের এক চতুর্থাংশ পরিমাণ লবণ, একই পরিমাণ লেবুর রস, দেড় কাপ নারকেলের পানি আর দুই কাপ সাধারণ পানি একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ইলেক্ট্রোলাইট পানীয়। স্বাদ বাড়াতে এতে যোগ করতে পারেন মধু।

Advertisements
ইলেক্ট্রোলাইটড্রিংকসতাপমাত্রাপ্রাকৃতিক উপাদানশরীর