বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ২ জুন, ২০২৬
নারী

সাফ সেমিফাইনালের আগে মা হারালেন শিউলি

shiu ma

সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। দলের অভিজ্ঞ ডিফেন্ডার শিউলি আজিম মঙ্গলবার (২ জুন) ভোরে তার মা বাসনা আজিম-কে হারিয়েছেন।

এই শোকাবহ ঘটনায় সতীর্থের পাশে দাঁড়াতে ভারতের গোয়ার ব্যাম্বোলিম অ্যাথলেটিক গ্রাউন্ডে নির্ধারিত সকালের অনুশীলন সেশন বাতিল করেছে বাংলাদেশ দল। দলীয় ব্যবস্থাপনা ও কোচিং স্টাফ ভোরে মৃত্যুসংবাদ পাওয়ার পর এ সিদ্ধান্ত নেয়।

জানা গেছে, বাসনা আজিম দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

বাংলাদেশ বুধবার (৩ জুন) সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপাল-এর মুখোমুখি হবে। হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে থাকা দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড়দের একজন শিউলি আজিম। গত দুই আসরের শিরোপা জয়ে রক্ষণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।

মাশিউলিসাফসেমিফাইনালহারালেন