বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ২৫ জুলাই, ২০২৬
স্বাস্থ্য

হাম ও উপসর্গে মৃত্যু আরও ১০ শিশুর, বাড়ছে হামের ভয়াবহতা

WhatsApp Image 2026-05-26 at 8.58.28 PM

দেশে উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে হাম ও হামের উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। আর একটি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ নিয়ে গত ৭২ দিনে দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫৫ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মৃতদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৬৭ শিশু। আর হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৮৮ শিশু।

একই সময়ে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৫২ হাজার ৫৩০ জন। এর মধ্যে পরীক্ষায় মোট হাম শনাক্ত হয়েছে ৮ হাজার ৭৭২ জনের। আক্রান্তদের বেশির ভাগই শিশু বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ৭২ দিনে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৪৮ হাজার ৮০০ জন। তবে এখনো দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে।

Advertisements

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রমে ঘাটতি, অপুষ্টি এবং সচেতনতার অভাবে হাম দ্রুত ছড়িয়ে পড়ছে। তারা শিশুদের সময়মতো টিকা দেওয়ার পাশাপাশি জ্বর, সর্দি, কাশি ও শরীরে লালচে দাগ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Advertisements
উপসর্গশিশুস্বাস্থ্যহাম