বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
বিবিধ

হঠাৎ কালবৈশাখীর আশঙ্কা, সতর্ক করা হলো ১৫ জেলাকে

jhor

দেশের উত্তর ও মধ্যাঞ্চলের ১৫ জেলায় কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানায় তারা।

বৃহস্পতিবার (২১ মে) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়, বেলা ১১টার মধ্যে কয়েকটি জেলায় দমকা কিংবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও স্বল্প সময়ের ব্যবধানে একাধিকবার কালবৈশাখী আঘাত হানার আশঙ্কাও রয়েছে।

সতর্কতার আওতায় থাকা জেলাগুলো হলো- বগুড়া, জামালপুর, শেরপুর, জয়পুরহাট, নওগাঁ, গাইবান্ধা, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নেত্রকোনা, রাজশাহী, সুনামগঞ্জ, নাটোর, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড়ের সময় খোলা স্থান, গাছের নিচে এবং জলাশয়ের আশপাশে অবস্থান না করাই নিরাপদ। একই সঙ্গে বজ্রপাতের সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

কালবৈশাখীঝড়সতর্কতাসতর্কবার্তা