বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
খাবার-দাবার

গরমে লো ক্যালরি ড্রিংক- ডাবের পানির কোল্ড কফি

full (1)

ডাবের পানির কোল্ড কফি অত্যন্ত রিফ্রেশিং ও স্বাস্থ্যকর। এটি ডাবের পানির ইলেকট্রোলাইটস এবং কফির ক্যাফেইনের যুগলবন্দী, যা শরীরে শক্তি জোগায়, হজমে সাহায্য করে এবং মেটাবলিজম বাড়ায়।

উপকরণ

১। ডাবের পানি: ১ কাপ (ঠান্ডা)
২। কফি পাউডার: ১-২ চা চামচ (আপনার স্বাদ অনুযায়ী)
৩। আইস কিউব (বরফের টুকরো): ৪-৫টি
৪। মধু বা ম্যাপেল সিরাপ: ১/২ চা চামচ (ঐচ্ছিক, মিষ্টির জন্য)
৫। ডাবের শাঁস: সামান্য (ছোট টুকরো করে কাটা)

তৈরি করার নিয়ম

Advertisements

একটি গ্লাসে ঠান্ডা ডাবের পানি নিন। এবার তাতে কফি পাউডার এবং মধু বা ম্যাপেল সিরাপ বা গুড় নিন। এরপর ‘মিল্ক ফ্রদার’ যন্ত্রের সাহায্যে তা ঘুঁটে নিলে, ফেনাভাব তৈরি হবে। কফি যেন পুরোপুরি গলে যায়। এবার গ্লাসে বরফের টুকরো এবং ডাবের শাঁসগুলো দিয়ে দিন। চাইলে স্বাদ বাড়াতে লো-ফ্যাট অথবা ডবল-টোনড দুধও যোগ করতে পারেন। ব্যস, তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর ও সুস্বাদু ডাবের পানির কোল্ড কফি।

ওজন কমাতে বা গরমের দিনে ক্লান্তি দূর করতে এটি দারুণ কার্যকরী। গরমের সময়ে ডিহাইড্রেশনের সমস্যা বাড়ে। তাই শরীর চাঙ্গা রাখতে বেশি করে পানি খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। তার পাশাপাশি এই সময়ে চা, কফি কম খাওয়ার কথাও বলা হয়। অথচ ডাবের পানি দিয়ে কোল্ড কফি বানিয়ে খেলে ডিহাইড্রেশনের ঝুঁকি কমে, এর পাশাপাশি শরীর তরতাজাও লাগে। এই পানীয়ে ক্যালোরির পরিমাণ সাধারণ কোল্ড কফির থেকে অনেকটাই কম। এতে ফুল ফ্যাট দুধ নেই, আইসক্রিম নেই, চকোলেট নেই— তবুও এর স্বাদ বেশ ভাল, সঙ্গে এটি স্বাস্থ্যকরও বটে।

Advertisements
কফিগরমডাবের পানিলো ক্যালরি