বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ১৮ মে, ২০২৬
বিনোদন

দুল ছিন/তাইয়ে র/ক্তাক্ত ‘ঢাকা ৮৬’ নায়িকা, কানে ৭ সেলাই

wedrftgh

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে যখন জমে উঠেছে এফডিসিপাড়া, ঠিক তখনই ভয়াবহ এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী রঞ্জিতা কনা।

দীর্ঘদিন পর সহকর্মীদের সঙ্গে দেখা ও নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ উপভোগ করতে রোববার এফডিসিতে গিয়েছিলেন তিনি। তবে বাসায় ফেরার পথে ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত হন এই অভিনেত্রী। কানের দুল টান দিয়ে ছিনিয়ে নেওয়ার সময় তাঁর কান ছিঁড়ে যায়, পরে দিতে হয় সাতটি সেলাই। ঘটনার বর্ণনায় রঞ্জিতা জানান, রাত সাড়ে ৯টার দিকে রামপুরা বাজার এলাকার একটি গলি দিয়ে বাসায় ফিরছিলেন তিনি। হঠাৎ বুঝতে পারেন কেউ তাঁকে অনুসরণ করছে। কিছু বোঝার আগেই এক ছিনতাইকারী তাঁর কানের দুল ধরে জোরে টান দেয়। মুহূর্তের মধ্যেই কানের দুল নিয়ে পালিয়ে যায় সে।

আতঙ্কিত রঞ্জিতা পরে বুঝতে পারেন, তাঁর কান দুই ভাগ হয়ে গেছে এবং রক্ত ঝরছে। চিৎকার করার মতো অবস্থাও ছিল না বলে জানান তিনি। পরে শিল্পী সমিতির কয়েকজন সদস্যকে ফোন করে সাহায্য চান। তবে শুরুতে সেভাবে সহযোগিতা পাননি বলেও অভিযোগ করেন এই অভিনেত্রী।

শেষ পর্যন্ত অভিনেতা জয় চৌধুরী তাঁর ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানান, তাঁর কানে সাতটি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি রামপুরার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জয় চৌধুরী বলেন, রঞ্জিতার ফোন থেকে একাধিক মিসড কল ও জরুরি বার্তা পেয়ে তিনি দ্রুত হাসপাতালে ছুটে যান। তখনও রক্তপাত বন্ধ হয়নি। চিকিৎসকদের পরামর্শে তাৎক্ষণিক সেলাই দেওয়া হয়। তিনি সবার কাছে অভিনেত্রীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

জানা গেছে, রঞ্জিতার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে। তাই শারীরিক অবস্থা পর্যবেক্ষণে এখনো হাসপাতালে রাখা হয়েছে তাঁকে। এ ঘটনায় এখনো কোনো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি, তবে বিষয়টি নিয়ে ভাবছেন অভিনেত্রী।

আশির দশকের শেষ দিকে নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘ঢাকা ৮৬’ সিনেমায় বাপ্পারাজ–এর বিপরীতে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন রঞ্জিতা। পরে ‘রাজা মিস্ত্রী’ ও ‘জ্বীনের বাদশা’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। প্রায় ৩০টি সিনেমায় অভিনয় করা এই অভিনেত্রী ২০০৫ সালের পর থেকে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন

চলচ্চিত্রছিন/তাইঢাকা ৮৬নায়িকা