বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ১৭ মে, ২০২৬
বিনোদন

সন্তান নেওয়ার থেকে কুকুর পোষা ভালো: বলিউড অভিনেত্রী

2-3

নব্বই দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী শেফালি শাহ শোবিজে নাম লেখান ছোটপর্দায় অভিনয়ের মাধ্যমে। পরবর্তীতে ১৯৯৫ সালে ভারতের প্রখ্যাত পরিচালক রাম গোপাল বর্মার হাত ধরে বড়পর্দায় তার অভিষেক হয়। বলিউডের সাহসী অভিনেত্রীদের মধ্যে একজন শেফালি শাহ। নিজের মনের কথা বলতে তিনি কখনও দ্বিধা করেন না। সেটা সিনেমা নিয়ে হোক কিংবা ভক্তদের জীবন নিয়ে পরামর্শ দেওয়া।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে, সম্পর্ক এবং সন্তান নেওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করে হইচই ফেলে দিয়েছেন এই তারকা। এবার বিয়ে, পারিবারিক সম্পর্ক এবং সন্তান ধারণ নিয়ে সমাজে বিদ্যমান মানসিক চাপ নিয়ে নিজের স্পষ্ট মতামত জানিয়েছেন এ অভিনেত্রী। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে তরুণীদের উদ্দেশ্যে তিনি তাড়াহুড়ো করে বিয়ে না করার পরামর্শ দেন।

একই সঙ্গে রসিকতা ও বাস্তবতার মিশেলে তিনি মন্তব্য করেন, সমাজে সন্তান নেওয়ার যে চাপ থাকে, তার চেয়ে একটি কুকুর পোষা অনেক ভালো।

কানাডিয়ান ইউটিউবার ও সঞ্চালক লিলি সিং-কে দেওয়া সেই সাক্ষাৎকারে শেফালি শাহ সম্পর্ক ও পারিবারিক জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন।

তরুণীদের উদ্দেশ্যে তিনি বলেন, ঈশ্বরের দোহাই, কম বয়সে বিয়ে করবেন না। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক মানুষের জন্য অপেক্ষা করা উচিত এবং জীবনের পরিপক্কতা আসা প্রয়োজন। বিয়ে কোনো সহজ বিষয় নয়, এর পেছনে অনেক পরিশ্রম ও বোঝাপড়ার প্রয়োজন হয়।

৩৭ বছর বয়সি এই অভিনেত্রী নিজের অবিবাহিত থাকা এবং মাতৃত্বের সামাজিক চাপ প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানান, সমাজ সবসময়ই বিয়ে ও সন্তান নেওয়ার জন্য এক ধরনের অদৃশ্য চাপ তৈরি করে। এই প্রসঙ্গে তিনি বলেন, আমি জানি এই মন্তব্যের জন্য আমাকে সামাজিক মাধ্যমে অনেক ট্রোলড হতে হবে।

তবুও বলতে চাই, বাচ্চা নেওয়ার থেকে কুকুর পোষা ভালো। কারণ কুকুরই একমাত্র প্রাণী যারা মানুষকে নিঃশর্ত ভালোবাসা দেয়।

ব্যক্তিগত জীবনে শেফালি শাহ প্রথমে টেলিভিশন অভিনেতা হর্ষ ছায়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের চার বছর পর তাদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে ২০০০ সালে তিনি চলচ্চিত্র নির্মাতা বিপুল অমৃতলাল শাহকে বিয়ে করেন। এই দম্পতির আর্যমান ও মৌর্য নামে দুটি সন্তান রয়েছে। এছাড়া শেফালির ‘অ্যাশ’ এবং ‘সিম্বা’ নামের দুটি পোষা কুকুর রয়েছে, যাদের তিনি নিজের সন্তানের মতোই স্নেহ করেন।

অভিনেত্রীকুকুরবলিউডসন্তানসাহসী