বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ১৭ মে, ২০২৬
বিনোদন

‘জীবনের ভার বইব কীভাবে?’- ফেসবুকে কারিনার মৃ/ত্যুতে মায়ের পোস্ট

maxresdefault

শেষ পর্যন্ত উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার পরও শেষরক্ষা হয়নি কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার- এর। চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। আজ রোববার তাঁর মরদেহ নিয়ে ঢাকায় ফিরছেন মা লোপা কায়সার।

এদিকে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার- এর মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন তাঁর মা লোপা কায়সার। মেয়েকে হারানোর বেদনায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক হৃদয়স্পর্শী পোস্ট দিয়েছেন তিনি।

রোববার দুপুরে ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে লোপা কায়সার লিখেছেন, জীবনের অনেক কঠিন সময় সাহসের সঙ্গে পার করলেও মেয়েকে হারানোর এই শোক তিনি কীভাবে সহ্য করবেন, তা বুঝে উঠতে পারছেন না। তিনি আরও উল্লেখ করেন, সারা জীবন মানুষের ভালো করার চেষ্টা করেছেন, কিন্তু আজ নিজের জীবনের সবচেয়ে বড় কষ্টের মুখোমুখি হয়েছেন।

পোস্টটিতে কমেন্ট করেছেন অনেকে। কেউ লিখেছেন, ‘মহান আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদৌস নসিব করুন। আমিন।’

আরেকজন লিখেছেন, ‘আসসালামু আলাইকুম লোপা আপা আপনাকে সান্তনার কোন ভাষা আমার জানা নাই । সন্তানের জন্য মা বাবার দোয়া, সৎগায় জারিয়া মহান আল্লাহর দরবারে দ্রুত কবুল হয়। আপনি বেশি বেশি করে নফল ইবাদত করুন, দান-সাদাকাহ করুন। মহান আল্লাহ আপনাকে ও আপনার পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আমারা সকল মানুষ পৃথিবীর ক্ষনিক অথিতি মাত্র। সবার একদিন চলে যেতে হবে । কেউ আগে বা পরে। আল্লা পাকের কাছে দোয়া করি মহান আল্লাহ্ তায়ালা যেন তাকে বেহেশতের উচ্চ মাকাম দান করেন আমিন।
দোয়া রইলো, জাজাকাললাহু খইরন। ‘

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সন্ধ্যায় রাজধানীর বনানী ডিওএইচএস মাঠে কারিনার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী দরবার শরিফে দ্বিতীয় জানাজা শেষে রাত ১০টায় তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। আগামী সোমবার মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে তাঁকে দাফন করা হবে।

গত কয়েক দিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন কারিনা। প্রথমে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হয়। ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসকেরা ফুসফুসের চিকিৎসার পাশাপাশি লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও নিচ্ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে জ্বর ও সংক্রমণে আক্রান্ত হন কারিনা। পরে হেপাটাইটিস এ ও ই-এর জটিলতায় তাঁর লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং একপর্যায়ে লাইফ সাপোর্টে রাখা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতির মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া কারিনা অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজেও নিজেকে যুক্ত করেছিলেন। তরুণ দর্শকদের কাছে তিনি ছিলেন পরিচিত ও প্রিয় মুখ। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ ও ৩৬-২৪-৩৬।

কনটেন্ট ক্রিয়েটরকারিনা কায়সারপোস্টমালোপা কায়সারসামাজিক যোগাযোগমাধ্যম