বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ১৭ মে, ২০২৬
বিবিধ

স্ত্রী-কন্যাকে ধর্ষণের অনুমতি স্বামীর, গ্রেপ্তার ২

ff

ভারতের গুজরাটে ঘটেছে মর্মান্তিক এক ঘটনা। রাজ্যের মোরবি এলাকায় বাসা ভাড়া বাবদ ২ হাজার রুপি পরিশোধ করতে না পেরে নিজের স্ত্রী ও অপ্রাপ্তবয়স্ক মেয়েকে ধর্ষণের জন্য বাড়িওয়ালার হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

এই অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তি এবং বাড়িওয়ালাকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী পরিবারটি গুজরাটের সুরেন্দ্রনগর জেলার বাসিন্দা। প্রায় ছয় মাস আগে তারা জীবিকার সন্ধানে মোরবিতে আসেন এবং মাসে মাত্র ২ হাজার রুপিতে একটি বাসায় বসবাস শুরু করেন। তবে তীব্র আর্থিক অনটনের কারণে গত চার মাস ধরে তাদের বাসা ভাড়া বকেয়া পড়ে যায়।

বকেয়া ভাড়া আদায়ের বিষয়ে বাড়িওয়ালার চাপ বাড়তে থাকলে পরিস্থিতি ভয়াবহ মোড় নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ওই পরিবারের পুরুষ সদস্য এক পর্যায়ে এমন একটি অনৈতিক সমঝোতায় রাজি হন, যেখানে ভাড়ার বিনিময়ে নিজের স্ত্রী ও কন্যাকে ধর্ষণের জন্য তুলে দেওয়া হয়। এ সুযোগে বাড়িওয়ালা একাধিকবার মা ও মেয়ের ওপর নির্যাতন চালান বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং শিশু যৌন নির্যাতন প্রতিরোধ আইন (পকসো) অনুসারে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পুরোপুরি তদন্ত চলছে। একই সঙ্গে নির্যাতিত মা ও শিশুকে নিরাপত্তা দিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

গুজরাটধর্ষণবাড়িওয়ালাস্ত্রী-কন্যা